চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৫
অর্থনীতি
A A

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৪ হাজার ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের দুটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের রিলায়েন্স পাওয়ার লিমিটেড ও আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে এই এমওইউ স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোনো সুবিধাজনক স্থানে ৪ হাজার ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

শনিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নে আরো বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ প্রয়োজন। এখন সরকার ৭০ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার প্রাথমিক জ্বালানি উৎস বহুমুখীকরণকে কৌশল নির্ধারণ করেছে। এছাড়া প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশের সঙ্গে দ্বি-পক্ষীয়, ত্রিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সচিব এম জহিরুল হক, রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সমির কুমার গুপ্ত এবং আদানি পাওয়ার লিমিটেডের ভীট এস জাইন তাদের নিজ নিজ কোম্পানির পক্ষে এমওইউ’তে স্বাক্ষর করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নসরুল হামিদমোদির বাংলাদেশ সফরসমঝোতা স্মারক
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT