চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ২৪ কোটি টাকার মাদক যাচ্ছিল অস্ট্রেলিয়ায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত অভিযানে জব্দ হওয়া প্রায় ২৪ কোটি ৬৪ লাখ টাকা দামের ইয়াবার চেয়ে শক্তিশালী মাদক ‘অ্যামফিটামিন’ হংকং হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।

তবে কোন দেশ থেকে এ বিপুল পরিমাণ মাদক এসেছে কিংবা কোন চক্র বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছিল- তা এখনো জানা যায়নি।

বুধবার কুরিয়ার সার্ভিসে জিন্সের প্যান্ট রপ্তানির আড়ালে পাচার করার সময় এ বিপুল পরিমাণ অ্যামফিটামিনের চালানটি জব্দ করা হয়।

ওই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকরা হলেন- বাংলাদেশ এক্সপ্রেস লিঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর (অর্থ) খন্দকার ইফতেখার উদ্দিন আহমেদ (৫০), সিনিয়র ম্যানেজার (অপারেশন) রাসেল মাহমুদ (৩২), ইউনাইটেড এক্সপ্রেসের জেনারেল ম্যানেজার গাজী শামসুল আলম (৪৩), ইক্সপোর্ট কার্গোর ভেতরে এমজিএইচ গ্রুপের লোডিং সুপারভাইজার কাজল থুটোকিশ গোমেজ, কার্গো হেলপার/লোডার মো. হামিদুল ইসলাম (৩০) ও মো. নজরুল ইসলাম।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, হয়রত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে গোপণ তথ্যের ভিত্তিতে ৩৪০ কার্টন জিন্সের প্যান্ট চালানের মধ্যে ৭ টি কার্টন থেকে অ্যামফিটামিন পাউডার উদ্ধার করা হয়। কার্টনে বিশেষভাবে লুকায়িত কার্বনের লেয়ার দ্বারা প্রস্তুতকৃত ২৮ টি পাতলা এলুমিনিয়াম প্যাকেটে মোট ১২ কেজি ৩২০ গ্রাম অ্যামফিটামিন পাউডার লুকানো ছিল।

জানা যায়, যে ৭টি কার্টনে অ্যামফিটামিন পাওয়া যায় সেগুলোর সাথে সংযুক্ত রপ্তানী দলিলাদি প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ফিডেক্সের মাধ্যমে প্রেরণকৃত এসব পণ্যে প্রেরকের নাম কেরানীগঞ্জের নেপচুন ফ্রেইট লি. নামে একটি প্রতিষ্ঠান।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টরা জানান, নেপচুন ফ্রেইটের উত্তরার আশকোনায় একটি অফিস রয়েছে। ওই অফিসের রুবেল নামে একজন ওই ৭ কার্টনে তৈরি পোশাক-জিন্সের প্যান্ট অস্টেলিয়ায় প্রেরণের জন্য ইউনাইটেড এক্সপ্রেস লিমিটেডে বুকিং দিয়ে যান। বনানীর ইউনাইটেড ফ্রেইটের পরামর্শক্রমে ইউনাইটেড এক্সপ্রেস প্রথমবারের মত নেপচুন ফ্রেইটের ওই ৭টি কার্টন গ্রহণ করে বলে জানা যায়।

পরবর্তীতে ইউনাইটেড এক্সপ্রেস কার্টনগুলো ফেডেক্সে পাঠায়। ফেডেক্স তাদের হাবে পণ্যগুলো সংরক্ষণ করে পরে কার্গো ভিলেজে প্রেরণ করে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রান্সফ্যাটজনিত হৃদরোগে মৃত্যুর সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১৫ দেশের তালিকায় বাংলাদেশ

পরবর্তী

‘সেন্সর’ করা হয়েছিল এলভিস প্রিসলির নাচ!

পরবর্তী

‘সেন্সর’ করা হয়েছিল এলভিস প্রিসলির নাচ!

বিদেশি কোচদের ছাড়পত্রের অপেক্ষা

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT