বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ৪ হাজার ৫শ ৩৮ জন রোহিঙ্গা নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।
বিজিবি সদস্যরা শুক্রবার ভোর থেকে বিকেল পযর্ন্ত এসব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠায়।
টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন, নাফ নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় বাধা প্রদান করে প্রতিহত করে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।








