চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে চার ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

প্রায় সাড়ে চার ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত তিনটায় সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক  (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেছেন চকবাজারে আগুনের ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনে এখন ডাম্পিং করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত যে দগ্ধ ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তারা হলেন- রেজাউল (২১), জাকির হোসেন (৫০), সেলিম (৪৫) আনোয়ার (৫০) মোস্তাফিজ (৪০), জাহিদুল (২৮), ইভান (৩০), মাহমুদ (৫৭), রামিম (১২),  সালাউদ্দিন (৫০), মোজাফ্ফর হোসেন (৩২) সোহাগ (২৬) সোহান (৩৫) ফজর আলী (২৫), হেলাল (২৫) ও সুজন (৪০)। এদের মধ্যে প্রথম দু’জনের অবস্থা গুরুতর।

যারা আহত হয়েছেন তাদের মধ্যে- আল আমিন (৩৫), কাউছার (৩০), জাহাঙ্গীর (২৩), ছালাম (৩০), রবিউল (৪০), সালাউদ্দিন (৩৪), আনিছুর রহমান (৫০), তানজিল (১৪), রমজানের (১২) নাম জানা গেছে। এদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে।

Reneta

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে জানান, দগ্ধদের কয়েকজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

এদিকে আগুনের সূত্রপাত কীভাবে, এ বিষয়টি এখনো নিশ্চিত না হলেও বৈদ্যুতিক টান্সফরমার থেকে চকবাজারে ভয়াভহ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। তারা বলছেন, প্রচণ্ড শব্দে বিদ্যুৎ বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফরণের পর তা থেকে ছুটে আসা আগুন পাশে থাকা কেমিক্যাল গোডাউনে পড়লে সেখান থেকে অগ্নিকাণ্ড দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

শুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড শুরু এমন ধারণা করা হলেও এলাকাবাসী জানায়, ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এরপর কেমিক্যাল গোডাউন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পাশে থাকা হোটেল এবং বসতবাড়ির গ্যাস সিলিন্ডার আগুনের আঁচে বিস্ফোরিত হতে থাকলে সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনচকবাজারফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

মে ৬, ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
ছবি: ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন

মে ৬, ২০২৬
ছবি: নাহিদা সুলতানা বৃষ্টি (সংগৃহীত)।

নিহত বৃষ্টির প্রথম জানাজা বুধবার যুক্তরাষ্ট্রে, মরদেহ দেশে আসবে ৯ মে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT