বলিউডে ইদানিং একের পর এক তৈরি হচ্ছে দ্বৈত চরিত্রের ছবি। অর্জুন কাপুরের ‘মুবারাকান’ এবং বরুণ ধাওয়ানের ‘জুড়ুয়া টু’ এর পরে এবার শ্রদ্ধা কাপুরকেও দেখা যাবে দ্বৈত চরিত্রে। বাহুবলিখ্যাত প্রভাসের বিপরীতে ‘সাহো’ ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে দুটি ভিন্ন রূপে।
একটি সূত্র জানিয়েছে যে, শ্রদ্ধাকে যেই দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। একটি থাকবে খুব সাহসী চরিত্র। অ্যাকশনে ভরপুর থাকবে চরিত্রটি। আরেকটি থাকবে ভীতু চরিত্র।
এই ছবির জন্য ইতিমধ্যেই নাকি তেলেগু ভাষাও শেখা শুরু করে দিয়েছেন শ্রদ্ধা কাপুর। ছবিটি তেলেগু, তামিল এবং হিন্দি এই তিন ভাষায় তৈরি হবে।
প্রভাসের বিপরীতে ‘সাহো’ ছবির জন্য প্রথমে শ্রদ্ধা বড় অংকের পারিশ্রমিক হেঁকেছিলেন। ফলে তাকে নেয়া হয়নি প্রথমে। তবে ‘হাফ গার্লফ্রেন্ড’ এর ব্যর্থতার পর শ্রদ্ধা পারিশ্রমিক কমিয়ে এই ছবির জন্য রাজি হয়েছেন। ইউরোপ, দুবাই, আবুধাবি, হায়দরাবাদ এবং মুম্বাইয়ে ‘সাহো’ ছবিটির দৃশ্য ধারণের কাজ হবে। ছবিটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি এবং প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স।
মিড-ডে







