আদালত

‘সাহাবুদ্দীন আহমদ ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র’

সাহাবুদ্দীন আহমদ এর স্মরণে সাংবাদিক ও আইনজীবীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহাবুদ্দীন আহমদ এর স্মরণে এক সাংবাদিক ও আইনজীবীদের সমাবেশ, যেখানে বক্তারা তার জীবনী ও অবদানের কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন: সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ছিলেন আমাদের বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।

জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান বিচারপতি বলেন: আমাদের স্বর্ণযুগের যে ক’জন বিচারপতিকে আমরা পেয়েছি তার মধ্যে সাহাবুদ্দিন আহমদ একজন। তিনি ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। আজকে আমরা বিদায় জানাচ্ছি বিচারপতি সাহাবুদ্দিন আহমদকে। বিচার অঙ্গনে পদচারণাকারী সবার জন্য আজ শোকের দিন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ বলেন: যারা বিচার অঙ্গনে চলাফেরা করেন তারা জানেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অবদান সম্পর্কে। তিনি বেঁচে থাকবেন তার দেওয়া রায়ের মাধ্যমে। সংবিধানের অষ্টম সংশোধনীসহ তার দেওয়া অনেকগুলো ঐতিহাসিক রায় রয়েছে। এখন থেকে ৫০-১০০ বছর পরও বিচারপ্রার্থীরা তার রায়ের সুফল পাবেন। পুরো জাতি বিশেষ করে বিচার অঙ্গনের সবাই তাকে মনে রাখবেন।

শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত মুসল্লিরা দাফনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ ব্যক্তি পর্যায় থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বনানী কবরস্থানে সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার বিকেল চারটা ২০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়ার পেমই গ্রামে সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বিষয়:প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…