চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহস ও সহায় হয়ে নেপালের পাশে বাংলাদেশ

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
১:০২ পূর্বাহ্ন ২৯, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

বিধ্বস্ত নেপালের উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। বাংলাদেশ বিভিন্ন স্পটে বেশ কয়েকটি দেশের সঙ্গে ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে।

রাজধানী কাঠমান্ডুর পাশের জেলা ললিতপুরের আদর্শ স্কুল এ্যান্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশী চিকিৎসকরা। আশেপাশের বিভিন্ন এলাকার আহতদের এখান থেকেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনা কর্মকর্তারা বলছেন, আহতদের চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের।

বাংলাদেশ মেডিকেল টিমের প্রধান কর্নেল ইউনুসুর রহমান বলেন, ভ্যালিতে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। সেখানকার রোগীদের চিকিৎসা কার্যক্রম আমরাই প্রথম শুরু করেছি।

মেডিকেল টিমের চিকিৎসক লে. কর্নেল জামিল বলেন, আমরা সবাইকে আশ্বস্ত করেছি বলেছি আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কোন ভয় নেই।

বাংলাদেশ মেডিকেল টিমের সদস্যদের এমন সেবা পেয়ে কৃতজ্ঞ স্থানীয়রা। তাদের কেউ কেউ বলেন, তারা অন্যদেশ থেকে এসে আমাদের বিনা পয়সায় চিকিৎসা করছে। আমরা সত্যিই তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।তারা আরো বলেন, বাংলাদেশী চিকিৎসকদের এই চিকিৎসা সেবা অনেক অন্ধকারের মধ্যে কিছুটা আশারআলো।বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশী চিকিৎসকরাও কাজ করছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে একাধিক চিকিৎসক ও স্বেচ্ছাসেবক নিজ উদ্যোগে নেপালে এসেছেন দুস্থদের পাশে দাঁড়াতে।

Reneta

ভূমিকম্পের পরপরই সহায়তা দিতে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি দল নেপাল যায়। ত্রাণসামগ্রী, ওষুধ, শুকনো খাবার ছাড়াও ৬টি চিকিৎসকদলও পাঠানো হয় সেখানে।

এরইমধ্যে নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা রোববার আঘাত হানা ৭.৮ মাত্রার তীব্র এই ভূমিকম্পে আক্রান্ত মানুষদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছেন।

নেপালের ৮১ বছরের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে দেশটি এখন লন্ডভন্ড। পুরো কাঠমান্ডু পরিণত হয়েছে ধ্বংস স্তূপে। মাটির সঙ্গে মিশে গেছে অনেক ভবন। আর যেগুলো দাঁড়িয়ে আছে তাতেও ধরেছে বড় ধরনের ফাটল। ভয় আর আতঙ্কে বেশিরভাগ মানুষ এখনো খোলা আকাশের নিচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাংলাদেশভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

সংকটে যে সমাধানটি সবচেয়ে জরুরি

এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT