চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের বিশ্বকাপ: ‘সাহসী’ বাংলাদেশের বিপক্ষে সতর্ক উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

র‌্যাঙ্কিংয়ে এক দলের অবস্থান চারে। আরেক দল ৯ নম্বরে। প্রথম দলটি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টি বাংলাদেশ। অবস্থানের এই হিসাব-নিকাশে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ এতটুকু স্বস্তিতে নেই। এশিয়া কাপ এবং বাছাইপর্বে বাংলাদেশের ‘অপরাজেয়’ দাপটের কথা স্মরণ করে ক্যারিবীয় মেয়েরা সতর্ক অবস্থানে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বাংলাদেশের শক্তির কথা উল্লেখ করে বলেন, ‘এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। বাছাই পর্বে একটি ম্যাচও হারেনি। ওরা সাহসী ক্রিকেট খেলছে। আমাদের সতর্ক থাকতে হবে।’

৯ নভেম্বর শুরু হচ্ছে মেয়েদের এই বিশ্বকাপ। এদিন থাকছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পরের ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে পাকিস্তানের বিপক্ষে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে সালমা এবং স্টাফানি টেলররা।

বাংলাদেশের আসল শক্তির জায়গা মূলত স্পিন। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতের মতো শক্তিশালী দলকে সালমারা দুইবার হারান। দুই লেগস্পিনার রুমানা আহমেদ এবং ফাহিমা খাতুন দারুণ ফর্মে আছেন। অফস্পিনার খাদিজাতুল কুবরাও তাদের ভালো সঙ্গ দিচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজ এবার অন্যতম ফেভারিট দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। সেই সঙ্গে স্বাগতিক। বাংলাদেশের তাই বাড়তি চাপ থাকবে।

বাংলাদেশ তাকিয়ে থাকবে রুমানা আহমেদের দিকে। দলের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় তিনি। এই মৌসুমে তার ওপর ভর করে অনেকগুলো ম্যাচ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ১০ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।

গায়ানায় এই সময় হঠাৎ করে বৃষ্টি নামে। বৃষ্টি না হলে টি-টুয়েন্টির জন্য আদর্শ পরিবেশ সেখানে। স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যাটসম্যানদের চিন্তার কিছু নেই। স্বাভাবিক খেলা খেলতে পারলে বড় স্কোর হবে অনায়াসে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিটু আন্দোলন নিয়ে সরব মনীষা, চুপ ছিলেন নন্দিতা

পরবর্তী

খালেদা জিয়াকে মুক্তি না দিলে তফসিল গ্রহণযোগ্য হবে না: ফখরুল

পরবর্তী

খালেদা জিয়াকে মুক্তি না দিলে তফসিল গ্রহণযোগ্য হবে না: ফখরুল

আমার লক্ষ্য আরও বড়: আরিফুল

সর্বশেষ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT