চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাহসী’ তাইজুলের ফিরে আসার গল্প

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৫৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছিলেন তাইজুল ইসলাম। চেয়েছিলেন লাল বলের পাশাপাশি সাদা বলেও ধার বাড়াতে। কাজ করেছেন সাবেক নিউজিল্যান্ড স্পিনার ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে। তখনকার স্পিন বোলিং কোচের মতোই দেখাত তাইজুলের বোলিং অ্যাকশন!

সেই চেষ্টায় সফলতা না পেয়ে তাইজুল ফিরে আসেন আগের অ্যাকশনে। দ্রুতই ফিরে পান নিজেকে। পথে ফেরাতে তাকে সহায়তা করেন বিসিবির স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম।

টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে চুক্তি শেষ হয়ে যাওয়ায় পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে নেই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। অন্তর্বর্তীকালীন স্পিন কোচ করা হয়েছে সোহেলকে।

কোচের বড় অ্যাসাইনমেন্টে তাইজুলের উপহার ৭ উইকেট। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পেতে পারে সেটি একসময় চিন্তাই করা যায়নি। তাইজুলের একের পর এক সাফল্যে লিড সম্ভব হয়েছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাইজুল সঙ্গে পান কোচকে। অ্যাকশন পরিবর্তন নিয়ে বিস্তারিত জানান গুরু-শিষ্য।

‘এটা সত্যি যে আমি আমার পুরনো অ্যাকশনেই সফল। আসলে চেষ্টা করছিলাম যেটা করা যায় কিনা। কিন্তু অ্যাকশন যে পরিবর্তন করা যাবে না, করলে যে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটা হয়নি। অনেক বড় সাহায্য পেয়েছি সোহেল ভাইয়ের কাছ থেকে। যখন পুরনো অ্যাকশনে ফিরতে চেয়েছি সোহেল ভাইয়ের কারণে সেটা তাড়াতাড়ি হয়েছে। উনি আমার অ্যাকশন সম্পর্কে ভালো জানেন। তাই খুব একটা সমস্যা হয়নি।’

Reneta

কোচ সোহেল তাইজুল সম্পর্কে বললেন, ‘নিয়ন্ত্রিত থেকে মনোযোগ দিয়ে বোলিং তাইজুলের সাফল্যের কারণ। ক্যারিয়ারের এই সময়ে এসে অ্যাকশন পরিবর্তন সাহসী সিদ্ধান্ত ছিল। আমার মনে হয় এটা অনেক বড় সাহসিকতার ব্যাপার।’

পাকিস্তানের সাত উইকেট তুলে নিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে পথে ফেরান তাইজুল। কঠিন অবস্থা থেকে এনে দেন লিড। অথচ টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতায় এ বাঁহাতি স্পিনারের সাজানো বাগান অনেকটাই তছনছ।

স্পোর্টিং উইকেটে অভাবনীয় সাফল্যের পরও স্বস্তি নিয়ে টিম হোটেলে ফেরা হলে না তাইজুলের, আসলে পুরো দলের। প্রথম ইনিংসের মতো শুরুতেই যে ছত্রখান চার উইকেট!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতামিমবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT