চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসী জবাবে কোচকে চমকে দিয়েছিলেন স্মিথ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যেভাবে জফরা আর্চারের বুলেটগতির বল ঘাড়ে লেগেছিল, স্টিভেন স্মিথ ফিরতে পারবেন মাঠে সেটা আশাই করেননি অনেকে। শেষপর্যন্ত ঠিকই খেলায় ফিরেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। পৌনে একঘণ্টার মতো বাইরে চিকিৎসা নিয়ে ফিরে লড়েছেন বুক চিতিয়ে। খেলেছেন ৯২ রানের লড়াকু ইনিংস।

লর্ডস টেস্টে অজিদের প্রথম ইনিংসের ৭৭তম ওভার। দ্বিতীয় বলে আর্চারের বাউন্সার। বল যেয়ে আঘাত হানে স্মিথের বাঁ-কানের নিচ ও ঘাড়ের মাঝ অংশে। আঘাত পেয়ে উইকেটে লুটিয়ে পড়েন এ ডানহাতি। চিকিৎসক ছুটে এসে পরীক্ষা করে নিয়ে যান মাঠের বাইরে। স্মিথ তখন ৮০ রানে।

ড্রেসিংরুমে যখন সেবা নিচ্ছিলেন, তখন স্মিথের কাছে গিয়েছিলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। জিজ্ঞেস করেছিলেন আর মাঠে ফিরতে পারবেন কিনা। জবাবে স্মিথ কী বলেছেন সেটাই চতুর্থদিন শেষে শুনিয়েছেন তার গুরু।

‘ও(স্মিথ) ড্রেসিংরুমে ঢুকেই আবার মাঠে ফেরার জন্য অস্থির হয়ে গেল। জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছো তো? আমার অন্য খেলোয়াড়রাও কিন্তু তৈরি আছে। আমি তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিতে চাই না। যদিও তুমি নিজেই সবসময় সেই রাস্তাই বেঁছে নাও।’

জবাবে স্মিথের উত্তর ছিল, ‘আমি ঠিক আছি। আমি শুধু খেলতে চাই। যদি ব্যাটিং না করি তাহলে তো অনার্স বোর্ডে আমার নাম উঠবে না!’

শিষ্যের মুখে এমন উত্তর শুনে চমকেই গিয়েছিলেন ল্যাঙ্গার! এরপরও চাননি মাঠে ফিরে যান স্মিথ। কারণ দ্রুতগতির বলে আহত হওয়ার পাশাপাশি কনুইয়ের চোট নিয়েও খেলতে হচ্ছিল ডানহাতি ব্যাটসম্যানকে। এ কারণে সামনের পায়ে ভর করে ডিফেন্সিভ খেলতে পারছিলেন না। বাধ্য হয়ে খেলতে হচ্ছিল আগ্রাসী।

Reneta

দুই চোট নিয়ে খেলতে না নামার জন্য স্মিথকে বেশরকম অনুরোধ করেছিলেন ল্যাঙ্গার। স্মিথ সেটা কানেই তোলেননি, ‘ওকে অনেকবার জিজ্ঞেস করেছি। দরজা আটকে আলাদাভাবে অনুরোধ করেছি। দুই-তিনবার সবার সামনে জিজ্ঞেস করেছি। ও শুধু বলে গেল আমি ঠিক আছি। সব ঠিক আছে কোচ। আমি প্রস্তুত। এরপর আর কী করার থাকে বলুন!’

শেষপর্যন্ত মাঠে নেমে অবশ্য লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলতে পারেননি স্মিথ। ১৬১ বলে ৯২ রানে থেমেছে তার লড়াকু ইনিংসটি। বোর্ডে নাম না উঠলেও সাহসী ইনিংসে যে সবার মনে জায়গা করে নিয়েছেন তা আর না বললেও চলে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT