চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিউজ-ভয়ই পাইয়ে দিয়েছিলেন স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জফরা আর্চারের দ্রুতগতির বল মাথায় লেগে স্টিভেন স্মিথ যখন মাটিয়ে লুটিয়ে পড়লেন, ভয়ের একটা চোরাস্রোতই বয়ে গিয়েছিল। মাঠও ছাড়তে হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং ভরসাকে। পরে ফিরেছেন। ৮ রানের জন্য টানা তৃতীয় সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হয়েছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তার দৃঢ়তায় ম্যাচ ভালোভাবেই ধরে রেখেছে অজিরা।

বৃষ্টি প্রথম দিনের পুরোটা খেয়ে দেয়ার পর তৃতীয় দিনেরও তিনের দুইভাগ ভেসে নিয়েছে। প্রথম ইনিংসে ২৫৮ করে অলআউট হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া জবাবে গুটিয়ে যাওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে করেছে ২৫০ রান।

দ্বিতীয় ইনিংসে নেমে স্বাগতিকরা ৪ উইকেটে ৯৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। তাদের লিড হয়ে গেছে ১০৪। শেষদিনে ম্যাচের অবধারিত পরিণতি ড্র এটা যেমন বলা যাচ্ছে না, আবার উড়িয়েও দেয়া যাচ্ছে না! রোমাঞ্চ তাই থাকছেই রোববারের জন্য।

লর্ডসে তার আগে শনিবার ছিল স্মিথের লড়াই। খাজার দ্বিতীয় সর্বোচ্চ ৩৬-এর পর তার ৯২ রান। ১৪ চারে ১৬১ বলে খেলেছেন। আগের টেস্টে জোড়া সেঞ্চুরির পর আরেকটি শতকের খুব কাছে থেকে ফিরেছেন। তার আগে ফিরেছেন ফিল-হিউজ শঙ্কার মেঘ কাটিয়ে।

অজি ইনিংসের ৭৭তম ওভার। দ্বিতীয় বলে আর্চারের বাউন্সার। বল যেয়ে আঘাত হানে স্মিথের বাঁ-কানের নিচ ও ঘাড়ের মাঝ অংশে। আঘাত পেয়ে উইকেটে লুটিয়ে পড়েন এ ডানহাতি। চিকিৎসক ছুটে এসে পরীক্ষা করে নিয়ে যান মাঠের বাইরে। স্মিথ তখন ৮০ রানে।

পৌনে একঘণ্টার মতো বাইরে কাটিয়ে আবার মাঠে ফিরে স্বস্তিও ফেরান স্মিথ। খুব বেশি রান অবশ্য যোগ করতে পারেননি পরে, ৮০-এর সঙ্গে ১২ যোগ করে আউট হন। মাথায় পাওয়া আঘাতে আত্মবিশ্বাসে চিড় ধরেছিল কিনা বোঝা না গেলেও একটু নড়বড়েই মনে হচ্ছিল দ্বিতীয় ধাপে। দিনের শেষ পর্যন্ত তার বড় ঝুঁকি থাকার মতো কোনো কথা জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথের লড়াকু ইনিংসটায় তাই ম্যাচের সাথে সাথে মনেরও স্বস্তির ক্রিকেটপ্রেমীদের জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিদানের মুখে হাসি ফোটালেন ক্রুস-বেনজেমারা

পরবর্তী

প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়

পরবর্তী
ফাইল ছবি

প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়

আফগানিস্তান-বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT