তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আনল ওয়ালটন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনের স্ক্রিনে মার্ভেল চরিত্রের গেম খেলা দেখাচ্ছে, বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন স্মার্টফোনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাশ্রয়ী মূল্যের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। প্রিমো ডি৮আই মডেলের নতুন এই ফোনটি বেশ হালকা। মাল্টি-টাস্কিং সুবিধাযুক্ত এই ফোনে গেম খেলা বা মুভি দেখাসহ প্রয়োজনীয় সব কাজই করা যাবে অনায়াসে।

স্মার্টফোনটিতে আছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। এতে থাকছে ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। গ্রাফিক্স হিসেবে আছে মালি-৪০০।

ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ থাকায় অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যাবে এই ফোনে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। নরমাল মোড ছাড়াও ফেস বিউটি, প্যানোরমা, টাইম ল্যাপস, স্লো-মোশন, সিন, ব্রাস্ট ইত্যাদি আকর্ষণীয় মোডে ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ওএস চালিত ফোনটিতে মোশন সেন্সর হিসেবে আছে অ্যাক্সেলেরোমিটার (থ্রিডি) এবং গ্রাভিটি (থ্রিডি)। এতে ব্যবহৃত হয়েছে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি।

ফোনটির মূল্য ধরা হয়েছে ৩ হাজার ১৫০ টাকা। কালো, সাদা ও সোনালি মিশ্রণ এবং কালো ও সোনালি মিশ্রণ- এই তিন রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…