চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালেহ আহমেদের সাদামাটা বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বুধবার দুপুর আড়াইটার দিকে মারা যান নন্দিত অভিনেতা সালেহ আহমেদ। এরপর প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অতিবাহিত হলেও তার মরদেহ দেখতে এদিন রাত আটটা পর্যন্ত দেখা যায়নি শোবিজ অঙ্গনের কোনো পরিচিত মুখ। যদিও এ নিয়ে অভিযোগ নেই তার পরিবারের। তবে দীর্ঘশ্বাস টের পাওয়া গেল ঠিকই!

রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে বিকেল চারটার পর এই অভিনেতার মরদেহ তার উত্তরখান এলাকার বাসায় নেয়া হয়।

এ সময় আত্মীয়-স্বজন অনেকে মরদেহ দেখতে এলেও দেখা মেলেনি অভিনয় সংশ্লিষ্ট কোনো শিল্পীর। সরেজমিনে এমনটাই দেখা গেছে।

সালেহ আহমেদের মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু চ্যানেল আই অনলাইনকে বলেন, মৃত্যুর সংবাদ পেয়েও সালেহ আহমেদকে হাসপাতালে কোনো শিল্পী দেখতে আসেননি। তবে জাহিদ হাসান, আহসান হাবিব নাসিম, আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, দিলারা জামান ফোন করে খোঁজ নিয়েছেন।

গণমাধ্যমের সাথে কথা বলছেন সালেহ আহমেদের স্ত্রী মুসলিমা আহমেদ

তিনি বলেন, সময় স্বল্পতার কারণে হয়তো শিল্পীরা তাকে দেখতে আসেননি। শুটিংয়ে ব্যস্ত আছেন অনেকে। কারো আসা বা না আসা নিয়ে আমাদের অভিযোগ নেই, তবে যে মানুষটা অভিনয়ে নিবেদিত প্রাণ ছিলেন অন্তত একবার হলেও তার মরদেহ দেখতে আসা উচিত ছিল।

সালেহ আহমেদের উত্তরখানের বাসায় মিনুর সঙ্গে আলাপকালে সন্ধ্যা ৭টার পর মরদেহ দেখতে আসেন প্রবীণ অভিনেতা কেএস ফিরোজ। তিনি বলেন, ‘অয়োময়’ নাটকে কাজের সময় ময়মনসিংহে শুটিংয়ের সময় সালেহ আহমেদের সাথে প্রথম পরিচয় হয়েছিল। তিনি দিলখোলা মজার মানুষ ছিলেন।

টেবিলে সারিবদ্ধভাবে সাজানো অভিনয় জীবনে পাওয়া সালেহ আহমেদের যতো পুরস্কার…
Reneta

সালেহ আহমেদের কন্যা সৈয়দা সুলতানা লিনা বলেন, তিনি যতদিন চেতন অবস্থায় ছিলেন অভিনয়ে ফিরতে চেয়েছিলেন। মাঝেমধ্যে বিভিন্ন শুটিং স্পটে যেতে চাইতেন। বলতেন, অনেকের সাথে দেখা হবে।

আরও বলেন, তার মৃত্যুতে শিল্পীরা দেখা করতে না আসলেই বা কি আসে যায়। তার তুলনা তিনি নিজেই। তবে আশা করেছিলেন তার সহকর্মীরা একবার হলেও তার মরদেহ দেখতে আসবেন।

৮৪ বছর বয়সে মারা যান সালেহ আহমেদ। হুমায়ূন আহমেদের অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে সালেহ আহমেদকে। প্রতিটি নাটকে তার উপস্থিতি হাস্যরস যোগাতো। অভিনয়ে স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য সম্মাননা। ২০১১ সালে ব্রেন স্ট্রোকের পর তিনি ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান।

ফ্রেমে বাঁধানো সালেহ আহমেদের ছবি হাতে মামাতো ভাই ও অভিনেতা আহসানুল হক মিনু…

অসুখ বিসুখে সালেহ আহমেদের জীবন হয় বিছানাবন্দি। সালেহ আহমেদের একমাত্র পুত্র সাব্বির আহমেদ বলেন, পাঁচ বছরের বেশি সময় তিনি অসুস্থ ছিলেন। দীর্ঘদিন তাকে টিউবের মাধ্যমে খাওয়ানো হতো। ২২ এপ্রিল অবস্থা বেশি খারাপ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। আজ দুপুরে তিনি মারা যান।

সালেহ আহমেদের স্ত্রী মুলসিমা আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০১৫ সালে ১২ এপ্রিল বড়মেয়ে লিজা মারা যাওয়ার পর তিনি সবচেয়ে বেশি কষ্ট পান। প্রায় মেয়ের কবরের কাছে ছুটে যেতেন, কাঁদতেন। মানসিকভাবে ওইসময় প্রচণ্ড ভেঙে পড়েন। তারপর থেকে তার শরীরে বিভিন্ন অসুখ বাঁধতে থাকে।

সালেহ আহমেদের পরিবারের সঙ্গে আলাপ করে জানা যায়, বুধবার বাদ এশা ফায়দাবাদ এলাকায় গণকরবস্থানে তাকে দাফন করা হবে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুর রহমান মিলনআহসান হাবিব নাসিমআহসানুল হক মিনুজাহিদ হাসানদাফনদিলারা জামানমীর সাব্বিরমৃত্যুলিড বিনোদনসালেহ আহমেদহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে ‘একইদিনে ঈদ’ বিষয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরাসরি যুদ্ধে না জড়িয়ে যেভাবে ইরানকে সাহায্য করছে চীন

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা

মে ৯, ২০২৬
কাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার শুরু পুলিশ সপ্তাহ ২০২৬, পদক তালিকায় ১০৭ পুলিশ সদস্য

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT