চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালাহ বিশ্বের সেরা, মেসি-রোনালদোরও উপরে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি উড়ন্ত জয়ের পর দলের অন্যতম সেরা তারকা মোহাম্মেদ সালাহকে আরেকবার প্রশংসাবানে ভাসিয়েছেন ইয়ূর্গেন ক্লপ। লিভারপুল কোচ মিশরীয় শিষ্যকে বিশ্বের সেরা বলেই থামেননি, সময়ের দুই মহাতারকা মেসি-রোনালদোরও উপরে রেখেছেন।

ওয়াটফোর্ডের মাঠ থেকে শনিবার রাতে ৫-০ গোলে জিতে এসেছে লিভারপুল। সালাহ একটি গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি। ম্যাচের ৫৪ মিনিটে অলরেডদের চতুর্থ গোলটি সালাহর। সাদিও মানে নবম মিনিটে প্রতিপক্ষের জালমুখ খোলার পর ফিরমিনো করেছেন হ্যাটট্রিক।

উড়ন্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দুইয়ে এখন লিভারপুল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চেলসি, এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড, তার ঠিক উপরে ১৫ পয়েন্টের হোভ অ্যালবিওন।

Banglabid

‘সে(সালাহ) এ মুহূর্তে নিশ্চিতভাবেই বিশ্বের সেরাদের একজন।’ ম্যাচ শেষে ক্লপ বলেছেন এভাবেই।

‘আমার কাছে সে-ই সেরা। আমি তাকে প্রত্যেকটি দিন দেখছি। কিন্তু অন্যরাও আছে, রবার্ট(লেভান্ডোভস্কি) আছে, ক্রিস্টিয়ানো(রোনালদো) অসাধারণ সব গোল করে চলেছে, এবং লিওনেল(মেসি) বিশ্বসেরাদের মতোই সব গোল করছে। কিন্তু এই মুহূর্তে, নিশ্চিতভাবেই সে(সালাহ) এই তালিকার শীর্ষে।’

২৯ বছরের সালাহ চলতি মৌসুমে লিভারপুলকে ৮ গোল এনে দিয়েছেন ৮ ম্যাচে, সঙ্গে সতীর্থদের ৪ গোলে রেখেছেন অবদান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগক্লাপমিশরমেসিরোনালদোলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT