চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহকে নিয়েই মিশরের চূড়ান্ত দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরি আক্রান্ত মোহামেদ সালাহকে রেখেই রাশিয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। কোচ হেক্টর কুপারের ২৩ সদস্যের একাদশে জায়গা পেয়েছেন ব্রাগা ক্লাবের তারকা আহমেদ হাসান। সালাহ ছাড়া ফারাও দলে একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন মারওয়ান মোহসেন।

বিশ্বকাপের আগে ইনজুরিতে ভুগছেন মিশরের সবচেয়ে বড় তারকা সালাহ। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইনজুরিতে পড়েন লিভারপুল তারকা। ফিটনেস ফিরে পেতে বর্তমানে স্পেনে আছেন তিনি। দলের দ্বিতীয় ম্যাচ থেকেই সালাহ খেলতে পারবেন বলে জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

১৫ জুন উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। ১৯ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে মিশর মাঠে নামবে ২৫ জুন।

মিশর চূড়ান্ত দল

গোলরক্ষক: ইসাম এল হাদারি, মোহামেদ এল-সেন্নাওয়ে ও শেরিফ একরামি।

ডিফেন্ডার: আহমেদ ফাতি, সাদ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামাদি, মোহামেদ আব্দেল-সাফি, আহমেদ হেগাজি, আলী গাবর, ওমর গাবের।

Reneta

মিডফিল্ডার: তারিক হামেদ, মাহমুদ আব্দেল রাকেজ, মাহমুদ হাসান টেরজেগুয়েত, সিকাবালা, আব্দাল্লাহ এল-সাইদ, সাম মোরসি, মোহামেদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রমজান সোবিহ, আমর ওয়ার্দা।

ফরোয়ার্ড: মারওয়ান মোহসেন ও মোহামেদ সালহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশররাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT