চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহকে দেখার অপেক্ষা বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে যেকজন তারকার ঝলক দেখতে পাখির চোখ করে আছেন ফুটবলপ্রেমীরা, তার সংক্ষিপ্ত তালিকায় অবধারিতভাবেই আছেন মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো মিশরীয় ফরোয়ার্ড চোটে পড়ে খেলা-না খেলার দোলাচলে আছেন, সেটি আরো দীর্ঘ হল।

শুক্রবার উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সালাহকে ছাড়াই মাঠে নামে মিশর। মাঠের খেলায় অবশ্য আত্মবিশ্বাসের কমতি ছিল না। লাতিন জায়ান্ট সুয়ারেজ-কাভানির উরুগুয়েকে প্রায় আটকেই দিচ্ছিল দলটি। ৯০ মিনিটে জিমিনেজের গোলে কষ্টের জয় পেয়েছে উরুগুয়ে। আর বেঞ্চে বসে শুধু অস্থির হতে হয়েছে ২৫ বছর বয়সী সালাহকে।

সালাহ নিজেদের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকবেন না সেটি ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগেই জানিয়ে দেয়া হয়। তার জায়গায় মিশরের রাইট উইংয়ে খেলানো হয় আমর ওয়ার্দাকে। যদিও ম্যাচের আগেরদিন সকালে সালাহকে ফিট ঘোষণা করেছিলেন মিশরের কোচ হেক্টর কুপার। শুরুর ম্যাচে ‘মিশরীয় রাজা’র সাইডবেঞ্চে আটকে থাকা তাতে মিটল না।

সালাহর এই দোলাচল অবস্থা রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় থেকেই। ওই ম্যাচে রামোসের সঙ্গে বল দখলের খেলায় পড়ে গিয়ে কাঁধে চোট পান লিভারপুল তারকা। ম্যাচের ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।

তাতে অলরেডদের যেমন ক্ষতি হয়েছে, চলতি মৌসুমে ইংলিশ লিগের সর্বোচ্চ মৌসুম গোলের রেকর্ড গড়া ফর্ম মিস করছে মিশরও।

মিশর এবার গ্রুপ ‘এ’তে খেলছে। উরুগুয়ে ছাড়া তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং স্বাগতিক রাশিয়া। ১৯ জুন পরের ম্যাচে রাশিয়ার বিপক্ষে নামবে মিশর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮সালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT