সালমান শাহ’র ভক্তকে নিয়ে সিনেমার গল্প
সায়মন তারিকের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির নাম ‘স্বপ্নের ফেরিওয়ালা’...

দুই যুবক, একজন পাগড়ি পরা ও sunglasses পরা, অন্যজন ক্যাপ ও sunglasses পরা, একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা সালমান শাহকে পছন্দ করেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর! মৃত্যুর দুই যুগ পরেও দেশে তার ভক্ত সংখ্যার অভাব নেই! সময়ের চেয়ে এগিয়ে থাকা এই চিত্রতারকার এক অন্ধ ভক্তের গল্প নিয়ে এবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সায়মন তারিক।
সালমান শাহ’র জন্মদিনে এমন খবরই দিলেন এই নির্মাতা। জানালেন, সালমান ভক্তের চরিত্রে অভিনয় করবেন আফফান মিতুল। তাকে ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প।
সালমান ভক্তকে নিয়ে নির্মিতব্য ছবির নাম ‘স্বপ্নের ফেরিওয়ালা’। এরইমধ্যে এফডিসিতে ছবিটির নাম নিবন্ধন হয়েছে বলে জানান নির্মাতা।
এরইমধ্যে সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন আফফান মিতুল। রনি ফিল্ম ইন্টারন্যাশনাল প্রযোজনায় আফ্ফান মিতুলের বিপরীতে দেখা যাবে নবাগতা শীতলকে। অক্টোবর থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে চলছে সিনেমাটির গান রেকর্ডিংয়ের কাজ। থাকছে সালমান শাহ’কে ঘিরে একটি গান।
১৯৯৬ সালের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘স্বপ্নের ফেরিওয়ালা’। এতে আফফান মিতুল অভিনয় করবেন কলেজ ছাত্রের ভূমিকায়। যিনি সালমান শাহ’র অন্ধ ভক্ত। সালমান শাহ’র সব সিনেমা তিনি দেখেন পাগলের মতো। তার ভিউ কার্ড সংগ্রহ করেন। সালমান শাহ’র মতো হাঁটেন, কথা বলার চেষ্টা করেন। তার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে সালমান শাহ! ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রিয় তারকাকে এক ঝলক দেখতে ঢাকায় আসেন সেই ভক্ত, ঘটনাক্রমে সেই দিনেই সালমান শাহ’র মৃত্যুর খবর পান! ঘটনা মোড় নেয় অন্যদিকে।
এই সিনেমায় এমন একটি চরিত্রের জন্যে গত বৃহস্পতিবার লুকসেট ফটোসেশনে অংশ নেন আফফান মিতুল। তিনি জানান, সিনেমার চরিত্রটির মতো বাস্তবেও আমি সালমান শাহ’র ভক্ত। এমন একটি চরিত্রে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আমি। সেই সাথে আমার উপর বেড়ে গেলো অনেক দায়িত্ব। এই মুহূর্তে আমার ধ্যান-জ্ঞান-স্বপ্ন-সাধনা সবকিছুই এই চলচ্চিত্রটি ঘিরে, প্রথমবার আমি কোন চলচ্চিত্রে স্বনামে অভিনয় করছি। সবমিলিয়ে অসাধারণ অনুভূতি।






