চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পেয়েছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় ছবি ‘আনন্দ অশ্রু’। ছবিটি নির্মাণ করেছিলেন শিবলি সাদিক। মুক্তির দুই দশক পেরিয়ে গেলেও আজও এই ছবিটি ছবিটি সবার মনে দাগ কেটে আছে।

এবার শোনা গেল একটি চমকপ্রদ খবর! নতুন করে ‘আনন্দ অশ্রু’ নাম নিয়ে ছবি নির্মাণ করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ‘দুই নয়নের আলো’ ছবির এই পরিচালক সোমবার দুপুরে বলেন, নতুন গল্প নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করতে যাচ্ছি। এটি আগের আনন্দ অশ্রুর সিক্যুয়াল নয় কিংবা রিমেক নয়।’

মানিক বলেন, সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট ও গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে এবারের ‘আনন্দ অশ্রু’। নিয়ম রয়েছে, মুক্তির ১২ বছর পার হলে একই নামে ছবি নির্মাণ করা যায়। সেজন্য ‘আনন্দ অশ্রু’ নাম নেয়ার জন্য কারো অনুমতি নিতে হয়নি।

মানিকের এই ‘আনন্দ অশ্রু’ ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই জুটির জনপ্রিয় ছবি হচ্ছে ‘পোড়ামন’। বর্তমানে তারা গোলাপ তলীর কাজল ও জান্নাত নামে দুটি ছবি অভিনয় করছেন।

সাইমন চ্যানেল আই অনলাইকে বললেন, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে শুটিং শুরু হবে। তিনি জানান, এটি পুরোপুরি প্রেমের ছবি। গল্পের সঙ্গে নামটা একেবারে উপযুক্ত। পুরো ছবিতে দুঃখের আবহ থাকবে।

নির্মাতা মানিক জানান, এরই মধ্যে সাইমন-মাহি দুজনকেই এই ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছেন। ছবির কাহিনি তৈরি করছেন সুদীপ্ত সাইদ। চিত্রনাট্য লেখার কাজ করছেন কয়েকজন মিলে। সাইমন-মাহি ছাড়াও অভিনয় করবেন আলী রাজ। এছাড়া মিশা সওদাগরও থাকবেন।

ট্যাগ: মাহিশাবনূরসাইমনসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চরবাসীর উন্নয়নে বাজেটে বরাদ্দকৃত অর্থ কেন খরচ হয় না?

পরবর্তী

ব্যাংকে নিয়োগ: জরুরি সভায় বসছে কেন্দ্রীয় ব্যাংক

পরবর্তী

ব্যাংকে নিয়োগ: জরুরি সভায় বসছে কেন্দ্রীয় ব্যাংক

অপূর্ণতার অভিমানে অপর্ণা সেন ও ‘সোনাটা’ সমগ্র

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT