বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে ঘৃণা করেন এমন মন্তব্য করেছেন আরেক প্রভাবশালী খান সালমান খান। তবে সালমানের এমন মন্তব্য শোনার পর বন্ধুপ্রিয় আমির শুক্রবার সকালে টুইটা করে ‘বাজরঙ্গি ভাইজান’কে লিখেছেন, ‘সাল্লুর ঘৃণার ভেতর আমি শুধু ভালোবাসাই পেয়েছি। আই লাভ ইউ লাইক আ হেইট ইউ।’
গত বৃহস্পতিবার রাতে সালমান তার ফেসবুক অফিসিয়াল পেজে জানান, আমির খানের সিনেমা ‘দঙ্গল’ তার পরিবারের সদস্যরা দেখেছেন। তাদের মতে, সিনেমাটি সালমানের ‘সুলতান’র চেয়ে ভালো হয়েছে। এরপর সালমান জানান, ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আমিরকে ভালোবাসেন তিনি। কিন্তু পেশাগতভাবে আমিরকে ঘৃণা করেন। 
গত শুক্রবার ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী অবলম্বনে নির্মিত এ ছবিতে মহাবীরের ভূমিকায় অভিনয় করেছেন আমির।
এরইমধ্যে বলিউডের প্রথম সারির তারকা ও সমালোচকদের জন্য ‘দঙ্গল’-এর একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তবে সালমান ও শাহরুখ সিনেমাটি দেখেননি এখনও। তবে দুই খানকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু টাইট শিডিউলের কারণে তারা সময় করতে পারেননি।







