চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের হাত ধরে নায়িকা, এরপর বন্ধুত্বের তিন দশক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ন ১২, জুন ২০২০
বিনোদন
A A

নব্বইয়ের দশকে ‘পাত্থর কা ফুল’ সিনেমার মধ্যদিয়ে বলিউডে অভিষেক করেছিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউড তারকা সালমান খান। সেই থেকেই তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। যা দীর্ঘ ২৯ বছরেও এখনও নষ্ট হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে সেই প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী।

স্মৃতিচারণ করে রাভিনা বলেন, ‘পাত্থর কা ফুল’ সিনেমাতে অভিনয়ের আগে একদিন বান্দ্রার একটি স্টুডিওতে বিজ্ঞাপনের কাজের জন্য গিয়েছিলাম। সেখানে বান্টি নামে আমার এক পরিচালক বন্ধু ছিল। হঠাৎ ঠিক সেদিনই সে জানতে চায়, বান্দ্রায় আছি কিনা। আমি হ্যাঁ বলি। এরপর আমাকে বলে, ‘বাহিরে আমি ও সালমান খান আছি, আমাদের হ্যালো বলে যাও।’ সেখান থেকেই সালমানের সাথে পরিচয়। অতঃপর ‘পাত্থর কা ফুল’ সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পাওয়া।

এছাড়াও তিনি আরো বলেন, ‘আমি কখনোই অভিনয়শিল্পী হতে চাইনি, কিন্তু ভাগ্যে ছিল সেজন্যইও হয়তো সবকিছু আচমকা হয়ে গেছে। দশম শ্রেণির পরীক্ষা শেষে আমি প্রাহালাড় কাক্করের সঙ্গে ইন্টার্ন হিসেবে কাজ করি। তারও আগে কয়েকটি মডেলিং প্রজেক্টে কাজ করেছি। প্রাহালাড় কাক্করের সঙ্গে যখন কাজ করতাম সবাই আমাকে বলত, পেছনে নয়, বরং আমার ক্যামেরার সামনে কাজ করা উচিত। যদি কখনো সেটে কোনো মডেল আসতে দেরি করত প্রাহালাড় আমাকে তার জায়গায় মডেলিং করাত। সেই দিনগুলো অনেক মজার ছিল। আমার ইন্টার্নশিপের দিনগুলোর কথা অনেক মনে পড়ে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডরাভিনা টেন্ডনসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

ফ্যামিলি কার্ডের আবেদন করবেন যেভাবে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT