চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের প্রচারণায় দুই সুপারস্টার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

‘দাবাং’-এর নতুন সিক্যুয়ালের প্রচার প্রচারণা নিয়ে মজে আছেন সালমান খান। এমনকি ট্রেলার মুক্তি নিয়েও আছে মস্ত পরিকল্পনা। আর এরমধ্যেই শোনা গেল ভারতীয় দক্ষিণী ছবির দুই সুপারস্টার জুনিয়র এনটিআর ও রাম চরণও যোগ দিচ্ছেন সালমানের এই ‘দাবাং ৩’-এর প্রচারণায়!

একদিন পরই ‘দাবাং থ্রি’র ট্রেলার মুক্তি পাবে। মুম্বাইয়ের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি জায়গায় ট্রেলারের মুক্তি উপলক্ষ্যে ট্যুর করবেন ‘দাবাং’ টিম। যেখানে উপস্থিত থাকবেন সালমান খান, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি সাহা এবং পরিচালক প্রভূ দেবা।

যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকল সালমান ভক্তরা। এর ঠিক পরপরই আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিবে পুরো ‘দাবাং থ্রি’ টিম। এবার জানা গেল নতুন খবর।

আগামী ২ নভেম্বর হায়দরাবাদের উদ্দেশ্যে ‘দাবাং ট্যুর’ করবেন সালমান। আর সেই ট্যুরের অন্যতম একটি চমক থাকবে দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর।

হায়দরাবাদে আয়োজিত ‘দাবাং’-এর প্রমোশনাল অনুষ্ঠানে একই স্টেজে পারফর্ম করবেন সালমান, রামচরণ এবং জুনিয়র এনটিআর। যা নিয়ে ইতোমধ্যেই বেশ উত্তেজিত সেখানকার দর্শক।

কারণ, প্রথমবারের মত এই তিন সুপারস্টারকে একসাথে পারর্ফম করতে দেখা যাবে। শোনা যাচ্ছে, বেশ কিছু হিন্দি ও তেলেগু গানেও পারফর্ম করবেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনিয়র এনটিআরতামিলতেলেগুবলিউডরাম চরণসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT