বাংলাদেশ, ভারত, ভুটান এবং আফগানিস্তান নিজেদের প্রত্যাহার করায় পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত ১৯তম সার্ক সম্মেলন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশের পাশাপাশি কাশ্মীরের উরিতে সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছে। আর এ কারণেই সম্মেলনে অংশ না নেয়ার বিষয়ে সার্কের চেয়ারম্যান নেপালকে আগেই জানিয়েছিলো ভারত।
সার্কের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যভুক্ত কোনো একটি দেশ সম্মেলনে অংশ নিতে অসম্মতি জানালে সম্মেলন স্থগিত হয়ে যায়।







