বিনোদন

সার্ক ফিল্ম ফেস্টিভালে প্রথমবার সিনেমা পাঠাল আফগানিস্তান

আফগানিস্তানের প্রতিনিধিরা সার্ক ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের প্রতিনিধিরা সার্ক ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত শুক্রবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক) এর পরিচালক প্রফেসর প্রশান্তি নারাঙ্গোদা কলোম্বো হেড কোয়ার্টারে কেক কেটে সার্ক ফিল্ম ফেস্টিভালের দশম বছর পূর্তির অগ্রিম অনুষ্ঠান পালন করেন।

অনুষ্ঠানে প্রথম সার্ক সদস্য হিসেবে ২০২১ সালের সার্ক ফিল্ম ফেস্টিভালে মনোনীত সিনেমার তালিকা পাঠানোতে আফগানিস্তানের প্রশংসা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের অ্যাম্বাসেডর এম. আশরাফ হায়দারি।

এবছরের সার্ক ফিল্ম ফেস্টিভালের জন্য আফগানিস্তান থেকে ৪টি সিনেমার নাম পাঠানো হয়েছে। ছবিগুলো হলো- ‘দ্য বয় অ্যান্ড দ্য কাইট’ (জাওয়াদ আফকার), ‘হাভা, মরিয়ম আয়েশা’ (সাহরা কারিমি), ‘টার্নিং পয়েন্ট’ (হেজবুল্লাহ সুলতানি), ‘দ্য উইভার’ ( মোহাম্মেদ আয়রেক)।

১৯৮০-এর দশকে, আফগানিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল ভারত, ইরান এবং পাকিস্তানের সমমানের। তবে ১৯৯০-এর দশকে বিশেষত মধ্যযুগীয় তালেবানদের দমনে আফগানিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধস নামে। তালেবান-পরবর্তী যুগে, শিল্পটি ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। দেশটি এই শিল্পের হারানো জৌলুস ফিরে পাওয়ার চেষ্টা করছে।

৪ থেকে ৮ মে পর্যন্ত চলবে সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১। বিভিন্ন দেশের সিনেবোদ্ধারা থাকছেন বিচারকের আসনে। প্রতিবারের মতো বাংলাদেশ থেকেও আছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ৯ মে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।

বিষয়:আফগানস্তান আফগানিস্তান ইরান বাংলাদেশ ভারত সার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…