বাংলাদেশ

সারাদেশে ৯২টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা

সড়ক বাজারে খাবার বিক্রেতাদের সাথে আলোচনা করছেন পুলিশ ও ব্যবসায়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক বাজারে খাবার বিক্রেতাদের সাথে আলোচনা করছেন পুলিশ ও ব্যবসায়ীরা, বিভিন্ন ধরনের খাবার ও ভাজা-পোড়া দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে ৯২টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩৪টি জেলায় বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করে হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরসহ দেশব্যাপী মোট ৪০টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধি বিভিন্ন অপরাধে ৯২টি প্রতিষ্ঠানকে ৭,৫৫,৫০০/- (সাত লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয়:ক্যাব বাণিজ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…