চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৮
অপরাধ
A A
বন্দুকযুদ্ধ-নিহত-মাদকবিরোধী অভিযান

মাদকবিরোধী অভিযানে ৭ জেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১১ জন সদস্য।

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২ জন। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বিদেশি পিস্তল, এলজি, গুলি, ইয়াবা, হেরোইন ও গাজা উদ্ধার করে।

গাইবান্ধার পলাশবাড়িতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জেলার অভিযুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রাজু নিহত হয়েছে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল গাঁজা ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

বন্দুকযুদ্ধ-নিহত-মাদকবিরোধী অভিযান
আহত হয়েছেন র‌্যাব-পুলিশের সদস্যরাও

ফেনীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি প্রাইভেট কার, বিপুল ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করে র‌্যাব। নিহতের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে সময় কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

জামালপুর সদরের ছনকান্দা মাদ্রাসা বালুঘাট এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় সদর থানার ওসি নাসিমুল ইসলাম আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি রিভলভার, গুলি, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

Reneta

রংপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর হাজিরহাট এলাকায় অভিযান চালালে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে অজ্ঞাত ওই মাদক ব্যবসায়ী নিহত হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভালবার ও এক বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৪০ জন নিহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT