বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় বজ্রপাতে ৩০ জনের প্রাণ হানির পর আজও বজ্রপাতে নওগাঁ, রাজবাড়ি, জয়পুরহাট, চাঁদপুর, হবিগঞ্জ, মাগুরা, যশোর ও সাভারে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে।
নওগাঁর আত্রাই, পোরশা ও মহাদেবপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ৩জন মারা যান।
রাজবাড়ীর কালুখালী ও গোয়ালন্দে বজ্রপাতে ৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয় আরো ৩ জন।
জয়পুরহাটের ক্ষেতলাল ও সদর উপজেলায় মাঠে ধানকাটার দুই শ্রমিকের মৃত্যু হয়।
চাঁদপুরে নদীর তীরে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু ও দু’জন আহত হয়েছে।
এছাড়া হবিগঞ্জের চুনারুঘাটে মাঠে কাজ করার সময় মারা যান আরো ১জন।
সাভারে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত হয় এক কিশোর। আহত হয় আরো দু’জন।
এছাড়া মাগুড়া ও যশোরে আরো দু’জনের মৃত্যু হয়েছে।









