চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ৪ কোটি শিক্ষার্থী পেল ৩৫ কোটি বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
বই উৎসব

সামিয়া রহমান প্রিমা: নতুন বছরের প্রথমদিন সারা দেশে বই উৎসব হয়েছে। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সারাদেশে ৪ কোটি শিক্ষার্থীর মধ্যে ৩৫ কোটি বই বিতরণ করা হয়েছে।

লাল সবুজ রঙে সাজানো হয়েছে রঙিন মঞ্চ। মাথায় রঙিন ক্যাপ ও হাতে রঙিন মলাটের বই। এমন জমকালো আয়োজনের মধ্য দিয়েই নতুন বছরের প্রথম সকালে সারা দেশে একযোগে পালিত হয় পাঠ্যবই উৎসব।

নতুন শ্রেণীতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বইয়ের পাতায় পাতায় নতুন গল্প, কবিতা আর অজানাকে জানার আগ্রহ তাদের। সন্তানদের এই বাঁধ ভাঙা খুশিতে আনন্দিত অভিভাবকরাও।

শিক্ষার্থীদের মাঝে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে।

পরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন তিনি।

সারাদেশে চার কোটি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ হয়েছে।

Reneta

এর মধ্যে শুধু প্রাথমিকের (প্রাক-প্রাথমিকসহ) শিক্ষার্থীর সংখ্যা দুই কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৪৮০টি বই আর প্রাক-প্রাথমিকের জন্য ৩৪ লাখ ১১ হাজার ৮২৪টি ‘আমার বই’ এবং সমান সংখ্যক অনুশীলন খাতা বিতরণ হয়েছে।

এছাড়া প্রাথমিক পর্যায়ে ৫টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ভাষায় (চাকমা, মারমা, গারা, ত্রিপুরা, সাদরি) প্রাক-প্রাথমিকের জন্য ৩৪ হাজার ৬৪২টি বই ও সমান সংখ্যক অনুশীলন খাতা এবং প্রথম শ্রেণির জন্য ৭৯ হাজার ৯৯২টি বই বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর বই মোট ২৪টি জেলায় বিতরণ করা হয়েছে।

রিপোর্টে দেখুন বিস্তারিত:

Jui  Banner Campaign
ট্যাগ: বই উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT