বয়স ৫৩, কিন্তু এখনও তরুণ। তার দারুণ ফিটনেস সবার কাছে ঈর্ষনীয়। বলা হচ্ছে সালমান খানের কথা। যত ব্যস্ততাই থাক, ব্যায়ামে আলসেমি করেন না তিনি। শুটিং এর ফাকে সময় বের করে নেন তিনি। সেই সঙ্গে খান পুষ্টিকর খাবার। জেনে নিন ফিট থাকতে কী খাবার খান সালমান সেই সম্পর্কে।
নাস্তা: সালমানের সকাল শুরু হয় জিমে গিয়ে। সকালের নাস্তায় চারটি ডিমের সাদা অংশ খান এই তারকা। সঙ্গে থাকে লো-ফ্যাট মিল্ক।
দুপুরের খাবার: দুপুরের খাবারে সালমান সাধারণত ৫টি রুটি খান। সাথে থাকে গ্রিল করা সবজি, সালাদ। পুষ্টিকর এবং হালকা খাবার পছন্দ করেন তিনি।
ডিনার: রাতের খাবারে দুটি ডিমের সাদা অংশ খান সালমান। সঙ্গে থাকে মাছ অথবা মুরগী। অবশ্যই সেগুলো কম তেলে রান্না করা বা সেদ্ধ করা হয়। এই খাবারের সঙ্গে থাকে এক বাটি স্যুপ।
ব্যায়ামের আগে/পরে: সালমান খান প্রোটিন শেক পছন্দ করেন এবং নিয়মিত পান করেন। ব্যায়ামের পরে যখন খিদে পায় তখন তিনি বাদাম দিয়ে ওটস অথবা প্রোটিন বার খান। টাইমস অব ইন্ডিয়া








