চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারপ্রাইজ গেস্ট আসলে চটপট গৃহসজ্জা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১০:৩২ অপরাহ্ণ ০১, মে ২০১৫
অন্যান্য
A A

বাসায় অতিথি আসবে হঠাৎ করেই। এখন নিশ্চয়ই ঘরের রঙ বদলে বা পুরো বাড়ির পর্দা বদলে ঘর সাজানো সম্ভব না। এমন সারপ্রাইজ গেস্টের জন্য দরকার চটপট সমাধান। যেন সহজে এবং অল্প সময়েই সুন্দর হয়ে ওঠে পুরো বাড়িঘরটা। জেনে নিন তেমনই কিছু টিপস।

ছোট্ট একটা উইন্ড চাইম: দরজার সাথে উইন্ড চাইমটা ঝুলিয়ে দিন। করিডোরের সাথে শোবার ঘরের দরজাটাতেই ঝোলাতে পারেন উইন্ড চাইম। হালকা মিষ্টি শব্দ মুগ্ধ করবে সকলকে।

আর্টিস্টিক ম্যাট: খাবার টেবিলে রাখা হোক বা দরজার সামনে রাখা ম্যাট। সেসব বদলে খুব সুন্দর ডিজাইনের কিছু টেবিলম্যাট বা ডোরম্যাট বেছে নিন। পাটের তৈরি ম্যাটও ব্যবহার করতে পারেন। এসব ময়লা হয় খুব কম। ফলে আপনার কষ্টটাও কমে।

একটা ছোট্ট বৈঠকখানা বানিয়ে নিন: শীতের সময়ে যে ম্যাট্রেস কিনেছিলেন সেটাই আবার বের করুন। সেটা মেঝেতে রাখুন। এরপর এর উপর মানানসই একটা বিছানার চাদর বিছিয়ে দিন। ছোট ছোট কিছু কুশন রাখুন ম্যাট্রেসের ওপরে। পাশে একটা সুন্দর ল্যাম্পশেড রাখতে পারেন। দেখবেন নিমেষেই ঘরটার চেহারা বদলে যাবে। জায়গাটা অনেক জীবন্তও মনে হবে।

রিবন ও ফটোফ্রেমের ব্যবহার: যদি আপনার ঘরে ভালো কোনো আর্টিস্টিক পেইন্টিং না থাকে। তাহলে বাঁধানো ছবির ফ্রেমগুলোকেই সুন্দর করে সাজিয়ে নিন। আর ঘরের পর্দাগুলো সুন্দর কোনো বো বা রিবন দিয়ে বেঁধে দিতে পারেন। ঘরটা আপনার কাছেই সুন্দর লাগবে।

ফুল: ডাইনিং টেবিলে হোক কি বেসিনের কর্নারে, একগোছা ফুল রাখতেই পারেন। ডাইনিং টেবিলটা হালকা কিছু ক্যান্ডেল দিয়েও সাজাতে পারেন। অতিথি যদি বিকেলে আসে, তাহলে বারান্দা বা ব্যাকনির দিকেও নজর দিন। সেখানে ছোট্ট একটা টেবিল রেখে বসার জায়গা করতে পারেন। টেবিলের ওপরে ছোট বোতলে পানি ও গ্লাস রেখে দিতে পারেন। রিফ্রেশিং মনে হবে জায়গাটা।

Reneta

এয়ারফ্রেশনার: অতিথি আসার আগেই ঘরে এয়ার ফ্রেশনার দিয়ে নিন। কেবল বসার ঘরেই না সব ঘরেই দিয়ে নিন। বাথরুমে একটা সুন্দর শুকনো টাওয়েল রাখুন। বাচ্চাদের বাথরুমে বাহারী সাবান রাখতে পারেন।

এমন ছোটখাট পরিবর্তনে সহজেই সুন্দর হয়ে উঠবে আপনার ঘর। হুট করে অতিথি আসলেও তখন আপনাকে বিব্রত হতে হবে না মোটেও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অতিথি
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিসে ‘মাইকেল’র দাপট

এপ্রিল ২৬, ২০২৬

‘এফডিসির ১২০০ কোটি টাকার ভবন কোনো কাজে আসবে না’

এপ্রিল ২৬, ২০২৬

তানজিদ ভাবনায় ছিল, অমিত প্রমাণ করেছে: প্রধান নির্বাচক

এপ্রিল ২৬, ২০২৬

সাত বছরের শিশুর নামে মামলা, আদালতে জামিন

এপ্রিল ২৬, ২০২৬
ছবি : জাতীয় সংসদ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, রাজনীতিতে কী প্রভাব ফেলবে?

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT