সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

A Bangladeshi woman wearing a saree and glasses, speaking at a press conference with a microphone and documents in front. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে যুক্ত হয়ে এই নির্দেশ দেন।
দুর্গাপূজাকে কেন্দ্র করে বেশ কিছু জেলায় যে হামলা হয়েছে, সেসব হামলাকারীদের শীঘ্রই আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি যেনো না হয় সে বিষয়ে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।
তাছাড়া সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত হলে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড বা সর্বনিম্ন তিন বছর কারাদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ সাজা দিতে পারবে।
সভা শেষে সচিব বলেন, ১৯৭৭ সালের একটি অধ্যাদেশ দিয়ে পিএসসি চলে আসছে। একটি পূর্ণাঙ্গ আইন করার জন্য এ আইনের খসড়া পেশ করা হয়েছে।






