চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কক্সবাজারে সমাবেশ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:১৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, পুজা মন্ডপে হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ করেছে সাম্প্রদায়িক প্রতিরোধ মঞ্চ, কক্সবাজার।

সোমবার বিকাল সাড়ে চারটায় কক্সবাজার পৌরসভা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা করে যাচ্ছে একটি সম্প্রদায়। স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘ ৫০ বছর ধরে যে ষড়যন্ত্র করে আসছে আজ হিন্দুদের মন্দির ভাঙচুর, হামলার মাধ্যমে তাদের সেই আস্ফালন আবার আমরা দেখলাম। আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি আমাদের সকল সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে স্বাধীনতা বিরোধী শক্তি এই আস্ফালন আমাদের জন্য সত্যিই লজ্জার।

বক্তারা বলেন, আমরা অতীতেও নানা অভিযোগে এ ধরনের হামলা দেখেছি। এ রকম ঘটনার বিচার আজ পর্যন্ত হয়নি।
সাম্প্রতিক ঘটনার পরও সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিতে গড়িমসি করা হচ্ছে। আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন বক্তব্যরা।

জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা খেলাঘরের সাবেক সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, হেমন্তিকার সাধারণ সম্পাদক অনিল দত্ত, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংবাদিক দীপক শর্মা দীপু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন মাহমুদ, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য এম জসীম উদ্দীন, প্রগতি লেখক সংঘ জেলা সংসদের আহ্বায়ক কবি জাহেদ সরওয়ার, সাবেক ছাত্র নেতা এইচএম নজরুল ইসলাম।

Reneta

এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, খেলাঘর সংগঠক ডা. চন্দন দাশ, কবি মানিক বৈরাগি, সাংস্কৃতিক সংগঠক তাপস বড়ুয়া, কবি নিলয় রফিক, আশুতোষ রুদ্র, সাবেক ছাত্রনেতা শয়ন কান্তি বিশ্বাস, বিজয়মুখ গানের দলের সাধারণ সম্পাদক অজয় মজুমদার, সাংস্কৃতিক কর্মী সায়ন্তন ভট্টাচার্য, মিশু দাশ গুপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাবাকে হারিয়েও থামেনি পথচলা, রাতে চাকরি করে সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT