চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাম্প্রদায়িক’ আচরণের তীব্র সমালোচনায় অমর্ত্য সেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতে বর্তমান সাম্প্রদায়িক আচার-আচরণের তীব্র সমালোচনা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তিনি বলেছেন, সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান না করলে কেউ রবীন্দ্রনাথের উত্তরাধিকারী হবেন না। বাঙালি অতীতে এর জন্য অনেক ক্ষতির শিকার হয়েছে। তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে।

এ অর্থনীতিবিদ আরও বলেন, রাজনীতিক দলগুলোর স্বতন্ত্র লক্ষ্য ও আদর্শ ধারণের পক্ষে উপযুক্ত কারণ রয়েছে। তবে সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান করা না গেলে আমরা ঠাকুর এবং নেতাজি (নেতাজি শুভাষ বসু) এর উত্তরাধিকারী হবো না।

Banglabid

পশ্চিমবঙ্গে বাম ও অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলোর সাম্প্রদায়িকতার কুরুচি থেকে রাষ্ট্রকে নিরাপদ রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার দিকে গুরুত্ব দেন অমর্ত্য সেন।

তার মতে, প্রত্যেক দলের স্বতন্ত্র লক্ষ্য-উদ্দেশ্য থাকতেই পারে। কিন্তু সাম্প্রদায়িকতা প্রত্যাখ্যানের জায়গা থেকে সবাইকে একমত হয়ে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বাংলা অসাম্প্রদায়িক। এটাকে অসাম্প্রদায়িক রাখার পক্ষে সবাইকে এক হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষ চন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম সকলেই বাঙালি সংস্কৃতির পক্ষে এক ছিলেন। তারা এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের অবস্থানকে সব সময় প্রত্যাখ্যান করেছেন। এই ধারা বর্তমানেও অব্যাহত রাখতে হবে।

Reneta

সম্প্রতি ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে বক্তব্য রাখার পর ক্ষমতাসীন দল বিজেপি অমর্ত্য সেনের পেছনে লেগেছে।

ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বিদ্যমান, তা অসাংবিধানিক মন্তব্য করে সম্প্রতি অমর্ত্য সেন বলেছেন, এটা খুবই চিন্তার বিষয়। জীবনযাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। মানুষই নিজের ধর্ম বদলে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক।’

অমর্ত্য সেনের এই বক্তব্যের পর থেকে বিজেপি তার বিরুদ্ধে কড়া বক্তব্য দিচ্ছে। এমনকি ব্যক্তিগত আঘাত করতেও ছাড়ছে না।

কয়েকদিন আগে শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’-র মধ্যে বিশ্বভারতীর নিজস্ব জমি ঢুকে গেছে বলে দাবি উঠেছে।

শান্তিনিকেতন কর্তৃপক্ষ দাবি করছে, বিষয়টা মৌখিকভাবে অমর্ত্য সেনকে একাধিকার জানানোও হয়েছিলো। কিন্তু তা নিয়ে কোনো মন্তব্য করেননি।

এই বিষয়ে তিনি বলেন, প্রায় ৮০ বছর আগে বাড়ি তৈরি করা হলেও এতদিন কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু আচমকা সে বিষয়ে মুখ খোলা হচ্ছে।

বিশ্বভারতীর অভিযোগ তিনি সরাসরি প্রত্যাখ্যান করে অমর্ত্য সেন বলেন, বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর গণমাধ্যমের কাছে মিথ্যা বিবৃতি দিয়েছেন। তার এই বেআইনি কাজে আমি বিস্মিত হয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর্ত্য সেনশান্তিনিকেতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোটজর্জর দল নিয়ে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা

পরবর্তী

করোনায় বলিউডে ছন্দপতন: প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কতো?

পরবর্তী

করোনায় বলিউডে ছন্দপতন: প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কতো?

নেপালে সরকার ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT