চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুমিল্লার ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয়’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৫০ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাবলীকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ও কানাডার নতুনদেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

তিনি বলেন, রাষ্ট্র ও সরকারকে আগে স্বীকার করে নিতে হবে, দেশে সাম্প্রদায়িকতা আছে, হিন্দু ফোবিয়া আছে। সমস্যাকে স্বীকার করেই সমাধানের পথ অনুসন্ধান করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বাধীনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির পথ বের করতে হবে। অপরাধ করলে শাস্তি অনিবার্য- এ ধারণা জনগণের মনে তৈরি করতে পারলে পুলিশ প্রহরায় উৎসব, পূজা-পার্বণ আয়োজনের প্রয়োজন নেই।

কানাডার ক্যালগেরিতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি: চ্যালেঞ্জ কোথায়?’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’র আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রবাসী সাংবাদিক ও কানাডার নতুনদেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

Banglabid

ওই ভার্চুয়াল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বাতেন। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান।

এছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রকৌশলী আবদুল্লাহ রফিক, প্রকৌশলী মোহাম্মদ কাদির, সিলেট অ্যাসোসিয়েশন অব কেলগেরির সভাপতি রুপক দত্ত এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরন বনিক শংকর।

আলোচনায় বক্তারা বলেন: বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উগ্র সাম্প্রদায়িকতাবাদ ও ধর্মান্ধতা। আর এটি মোকাবিলায় প্রগতিশীল সব শক্তিকেই স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।  কুমিল্লায় সংঘটিত অপ্রত্যাশিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির হাজার বছরের আবহমান ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

Reneta

কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, ধর্মান্ধ শক্তিকে ব্যবহার করে উগ্রবাদকে উস্কে দিয়ে অরাজকতার মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টাকে রুখতে, রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষতার পরিবেশ নিশ্চিত করে সাম্প্রদায়িকতা সৃষ্টির উর্বর পথকে রুদ্ধ করতে হবে। সংবিধানে সংখ্যাগুরুর অবস্থানকে সংহত করে সংখ্যালঘুর অধিকারকে নিশ্চিত করা যাবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি, বাংলাদেশ সবার দেশ এ ভাবনাকে সংহত করতে হলে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ন্যাক্কারজনক সাম্প্রদায়িক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেরালায় ভারি বৃষ্টিপাতে ৯ জনের মৃত্যু

পরবর্তী

‘সালাহ বিশ্বের সেরা, মেসি-রোনালদোরও উপরে’

পরবর্তী

‘সালাহ বিশ্বের সেরা, মেসি-রোনালদোরও উপরে’

সিলেটে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে পর্দা উঠল জাতীয় লিগের

সর্বশেষ

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT