চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামান্য ‘নো’ বল নিয়ে বিতর্কে এমন হত্যাকাণ্ড!

আলমগীর খায়ের আলমগীর খায়ের
৩:০৬ অপরাহ্ণ ১২, মে ২০১৬
মতামত
A A

এসএসসির ফলাফল হাতে শিক্ষার্থী ও তাদের প্রিয়জনদের যখন উচ্ছ্বাস তখন ভাল ফল পেয়েও ব্যতিক্রম মিরপুরের একটি পরিবার। শোকের মাতমে ভারি হয়ে ছিল বসতি হাউজিংয়ের ১০/সি নম্বর বাড়িটি। পরিবারের আর্ত চিৎকারে আশে পাশের বাসিন্দাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। চোখের জলে মকলের আলোচনায় এস এস সি পরীক্ষায় বাবুলের ভাল ফল, তার মৃত্যু ও ক্রিকেট।

নিম্ন মধ্যবিত্ত পরিবেশে অটো মোবাইলস মেকানিকের সন্তান হয়ে জিপিএ-ফাইভ পাওয়া ছেলেটির অর্জনে পরিবারের স্বপ্ন আরো বেড়ে যাওয়ারই কথা ছিল! কিন্তু এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ঘণ্টাখানেক আগে ক্রিকেট খেলার ‘নো’ বলকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বিপক্ষ দলের এক বন্ধুর ব্যাটের আঘাতে মৃত্যু হলো মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-ফাইভ বাবুল শিকদারের।

স্থানীয় লোকজন জানান, বুধবার বেলা ১১টার দিকে মিরপুরের বড়বাগের বসতি হাউজিংয়ের ধানক্ষেত মোড় সংলগ্ন একটি খেলার মাঠে এ হৃদয় বিদারক ঘটে। খেলায় একটি বলে আউট হয় বাবুল। বলটি ‘নো’ ছিল বলে বাবুল দাবি করে। এ নিয়ে বিবাদের শুরু। এরপর বাবুল পরীক্ষার রেজাল্ট প্রকাশ উপলক্ষে আজকের মতো খেলা বন্ধও করতে বলে। কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে এক বন্ধু ব্যাট দিয়ে তার মাথার পেছনে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বাবুল। তাকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ পর দুপুরে এসএসসির ফল প্রকাশের পর দেখা যায়- বাবুল জিপিএ-ফাইভ পেয়ে উৎতীর্ণ হয়েছে। প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত বাবুল। বাবা মোস্তফা শিকদার স্থানীয় রাব্বি অটো মোবাইলসের মেকানিক হলেও স্বপ্ন ছিল অনেক বড়। বাবাকে বাবুল বলতো, ‘বড় হয়ে একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার হবো আমি।’

তাঁর স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সেসঙ্গে পরিবারের স্বপ্নও অধরাই রয়ে গেল। বাবুলের বাবা মোস্তফা শিকদার বলেন, ‘বাবুল পড়াশোনায় খুব মনযোগী ছিল। এবারের রেজাল্ট নিয়েও সে আশাবাদী ছিল। সে বলত, এইচএসসি পরীক্ষা শেষ করে সে বিদেশে যাবে। সেখানে পড়াশোনা করবে, কাজ করবে। একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরে আসবো। আমাদের সব স্বপ্ন ভেঙ্গে গেছে।’

বাবুল তার পরিবারের সঙ্গে মিরপুরের বসতি হাউজিংয়ে একটি ভাড়া বাসায় থাকত। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল শিকদারের তিন বন্ধুকে আটক করা হয়েছে। হয়তো বিচার হবে, হয়তো হবে না। বিচার হলেও বাবুলের মা জাহানারা বেগম কখনোই আর তার ছেলেটিকে ফিরে পাবে না। ভাই ফিরে পাবে না ভাইকে। তাদের আর্তনাদে মিরপুরের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

বাবা অটো মোবাইল কারখানাতে কাজ করলেও তাঁকে কখনো ইঞ্জিনিয়ার বলা যাবে না, কারণ তাঁর ইঞ্জিনিয়ারিং শিক্ষার সনদটি নেই, যা তিনি পূরণ করতে চেয়েছিলেন সন্তানের দ্বারা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সব বাবা-মায়েরাই চান তাদের সন্তান মুস্তাফিজ কিংবা সাকিবের মতো ক্রিকেটার হোক। কিন্তু মুস্তাফিজ কিংবা সাকিব হয় বড় জোর কোটিতে একজন। আর বাস্তব স্বপ্ন হলো সন্তানকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে তোলা, তবু সেই স্বপ্নপূরণ হয় না নিম্নমধ্যবিত্ত পরিবারের। অর্থ কিংবা ঘাতে অপঘাতে তা অধরাই রয়ে যায়।

বাবুলের মতো এমন ট্র্যাজেডি এটাই প্রথম না। গতমাসের ১৬ তারিখে মোহাম্মদপুরের বাশঁবাড়ি এলাকাতেও ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের হিসাবে আদিপ নামের ১৮ বছরের একটি ছেলে খুন হয়। তবে কি শহুরের ইট পাথরের বেড়াজালে আবদ্ধতার কারণেই বিবেক ও বুদ্ধির অবসান ঘটেছে এই প্রজন্মের কিশোর-কিশোরী তরুণ-তরুণীদের? নৈতিকতা বিবর্জিত সামাজিকভাবে বেড়ে ওঠা এর জন্য কম দায়ী নয়। আসলে বাবুলের মৃত্যুর জন্য আমরা সবাই দায়ী। কারণ: আমরা আমাদের সন্তানদের এই নৈতিক শিক্ষাটা ঠিকঠাকমতো দিতে পারছি না। যে কারণে ঘটছে এক একটি স্বপনের অপমৃত্যু।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: এসএসসি২০১৬বাবুল-হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরস্কার তুলে দিয়ে মীমকে যা বলেছিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ বন্ধে সহযোগিতায় আগ্রহী ভারত

পরবর্তী

‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ বন্ধে সহযোগিতায় আগ্রহী ভারত

বিনিয়োগবান্ধব যথাযথ পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT