চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামান্থা-নাগার বিচ্ছেদের জন্য আমিরকে দায়ী করলেন কঙ্গনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A

সম্প্রতি সময়ে যে কোনো আলোচিত ইস্যু নিয়েই কথা বলা অভ্যাসে পরিণত করেছেন বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই অভিনেত্রী এবার মুখ খুললেন ভারতের জনপ্রিয় দক্ষিণী তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে।

শনিবার (২ অক্টোবর) নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন সামান্থা-নাগা দম্পতি। এর পরেই বিষয়টি নিয়ে সরব হন কঙ্গনা।

নিজের ইন্সটাগ্রাম স্টোরি থেকে কঙ্গনা লেখেন যে, “সম্পর্কের বিচ্ছেদ ঘটলে বেশির ভাগ ক্ষেত্রেই সেটির জন্য পুরুষকে দোষ দেওয়া হয়ে থাকে। যদিও বাস্তবেও এটাই সত্যি। কেননা অনেক পুরুষই মহিলাদের বদলানোর চেষ্টা করেন। সেই সব পুরুষদের শক্ত হাতে আটকানো উচিত। সাধারণত একশোর মধ্যে একটি ডিভোর্সের ক্ষেত্রে মেয়েদের দোষ থাকে।”

তবে সামান্থা ও নাগা চৈতন্যের ডিভোর্সের জন্য কঙ্গনা দায়ী করলেন বলিউডের এক সুপারস্টারকে। যার সঙ্গে সম্প্রতি দেখা করেছেন নাগা চৈতন্য। শুধু তাই নয়, তাকে ডিভোর্স এক্সপার্ট বলেও কটাক্ষ করেন এই অভিনেত্রী। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনদের বুঝতে আর বাকি যেই যে কঙ্গনা আমির খানের উদ্দেশ্যেই এই কথা বলেছেন।

গেল জুলাই মাসেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন বলিউড সুপারস্টার আমির খান। তারপর থেকেই বিতর্কের মুখে পড়েন তিনি। সে সময়ও তাদের বিচ্ছেদে প্রসঙ্গে আমিরকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। এবার সামান্থা-নাগার বিচ্ছেদ নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ তুললেন কঙ্গনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানকঙ্গনা রানাউতনাগা চৈতন্যবিবাহ বিচ্ছেদসামান্থা আক্কিনেনি
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT