তথ্যপ্রযুক্তি

সামাজিক মাধ্যমে ঝড় তোলা এই মেয়ে কে?

সামাজিক মাধ্যমে ঝড় তোলা এই মেয়ে কে?

একটি হাস্যোজ্জ্বল মেয়ে কিশোরের দিকে তাকিয়ে হাসছে আবার কখনও চোখ টিপছে। এই ভিডিও কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৈরি হচ্ছে নানা ট্রল আর মজার সব ভিডিও।

কে এই মেয়ে? এই নিয়ে আগ্রহের শেষ নেই।

মেয়েটি একজন ভারতের দক্ষিণী সিনেমার একজন অভিনেত্রী। নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তার ছড়িয়ে পরা ওই ভিডিওটুকু একটি গানের অংশ। গানটির শিরোনাম ‘মাণিক্য মালারায়া পুভি’।সামাজিক মাধ্যমে ঝড় তোলা এই মেয়ে কে?

প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হয় গানটি। আর তা প্রকাশের পরই রীতিমতো ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে প্রিয়ার প্রোফাইলে ফলোয়ারের বন্যা আর গানটি প্রবেশে করেছে ইউটিউবের ট্রেন্ডিং ভিডিওর তালিকায়।

প্রিয়ার ইন্সটাগ্রাম একাউন্টে একদিনে ১ মিলিয়ন ফলোয়ার
প্রিয়ার ইন্সটাগ্রাম একাউন্টে একদিনে ১ মিলিয়ন ফলোয়ার

সামাজিক মাধ্যমের কল্যাণে কার যে কখন কপাল খুলে যায়, প্রিয়ার এই সাম্প্রতিক ঘটনা তার আরেকটি প্রমাণ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…