সামলাদের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত

সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জয়ের জন্য পাকিস্তান নারী ক্রিকেট দলকে ১২৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-২০ ও প্রথম ওয়ানডের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতায় এবার ১২৩ রান করতে সক্ষম হয় সালমরা।
বাংলাদেশের প্রথম সারির সাতজন ব্যাটসম্যানের মাত্র একজন দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন। এর মধ্যে তিনজন আবার হিসাবের খাতাই খুলতে পারেননি। ২১ রানে প্রথম উইকেটের পতনের পর ৬৭ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৩৯ রান করে দলকে একাই টানেন আয়েশা রহমান।
শেষ দিকে ৪৭ রানের জুটি গড়ে দলকে শতরানের গণ্ডি ডেঙ্গাতে সাহায্য করেন নিগার সুলতানা ও ঋতু মণি। মণি ২৮ রান করে আউট হলেও সুলতানা ৩০ রান করে অপরাজিত থাকেন।
পাকিস্তানের আনাম আমিন ৪টি, আসমাভিয়া ইকবাল ৩টি ও সাইনা খান একটি উইকেট নেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



