চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনের সপ্তাহে ফেসবুকের বিরুদ্ধে মামলা করবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফেসবুক

নিউ ইয়র্কের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্য সম্ভাব্য বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে ফেসবুক ইনকের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে এবং আগামী সপ্তাহে তারা এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে বলে চারটি সূত্রে জানা গেছে।

বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটিই হবে এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ অভিযোগ। এর আগে অক্টোবরে অ্যালফাবেট ইনকের গুগলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছিলো মার্কিন বিচার বিভাগ।

এই মামলায় ৪০টিরও বেশি মার্কিন অঙ্গরাজ্য স্বাক্ষর করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স। তবে কোনোটিরই নাম প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ফেসবুক। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিসও কোনো মন্তব্য জানায়নি।

ফেডারেল ট্রেড কমিশনের কমিশনাররাও প্রশাসনিক আইন বিচারকের কাছে বা জেলা আদালতে এই সম্পর্কিত অভিযোগ দায়ের করতে পারেন বলে জানা গেছে।

তবে অভিযোগে কি কি অন্তর্ভূক্ত থাকবে তা এখনো জানা যায়নি। ফেসুবকের বিরুদ্ধে প্রায়শই একটি অভিযোগ তোলা হয় যে তারা কৌশলগতভাবে ছোট সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের কেনার চেষ্টা করেছে, কখনও কখনও বড় আকারের পারিতোষিক দিয়ে। তার মধ্যে ২০১২ সালে ইন্সটাগ্রাম এবং ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কেনার বিষয়টিও আছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ স্বাক্ষ্যপ্রদান বিতর্কে জানিয়েছিলেন, কোম্পানির প্রতিযোগিদের পরিসীমা রয়েছে তার মধ্যে কিছু টেক জায়ান্টও রয়েছে। তিনি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো বিতর্কিত অধিগ্রহণের বিষয়ে বলেন, এসব সামাজিক যোগাযোগের মাধ্যমকে ক্ষুদ্র, তুচ্ছ সংস্থা থেকে পাওয়ার হাউসে প্রসারিত করতে সহায়তা করা হয়েছে।

Reneta

বিচার বিভাগ ২০১৯ সালে চারটি টেক কোম্পানির বিরুদ্ধে অবিশ্বাস তদন্ত শুরু করে।  অন্য তিনটি হলো, অ্যামাজন ডটকম ডটইনক, অ্যাপল ইনক ও গুগল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউ ইয়র্কফেসবুকযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যু কমে শনাক্তের হার বাড়লো

পরবর্তী

নাটোরে চিনিকল: ঝুলছে চাষি-শ্রমিকের বকেয়া, অভিযোগ মিল বন্ধে প্রক্রিয়া

পরবর্তী

নাটোরে চিনিকল: ঝুলছে চাষি-শ্রমিকের বকেয়া, অভিযোগ মিল বন্ধে প্রক্রিয়া

নরসিংদীতে সহপাঠীদের নির্যাতনে স্কুল ছাত্রের মৃত্যু

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT