চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে সহপাঠীদের নির্যাতনে স্কুল ছাত্রের মৃত্যু

সুমন রয়সুমন রয়
৪:৫০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর বেলাবোতে সহপাঠীদের নির্যাতনে শুভ মিয়া (১৪) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্কুল ছাত্র নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের লাইছ মিয়ার ছেলে।  বেলাবো উপজেলার নারায়ণপুর শরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল শুভ।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় রায়পুরা থানা পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত শনিবার সকালে স্কুলের এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দিতে গিয়ে শ্রেণীকক্ষের প্রথম ব্যাঞ্চে বসার কারণে তার সহপাঠীদের সাথে কথা কাটাকাটি হয়। এসময় কয়েকজন সহপাঠী মিলে শুভর মাথা দেয়ালের সাথে বারবার আঘাত করে। এরপর থেকে শুভ বাকশক্তি হারিয়ে ফেলে। এই বিষয় নিয়ে প্রধান শিক্ষকের নিকট নালিশ দেওয়া হলে আগামী শনিবার তারা আসলে তাদের বিচার করা হবে বলে তাদেরকে আস্বস্ত করেন।

শুভ মিয়াকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কোন কথা না বলায় প্রথমে কবিরাজি চিকিৎসা চালান তার পরিবার। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত স্কুল ছাত্রের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। যেহেতু বিষয়টি বেলাব থানায় সেহেতু মামলাটি বেলাব থানায় হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ময়নাতদন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT