সাভারের আশুলিয়ায় এসির যন্ত্রাংশ আমদানি ও বিক্রির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই ও সিডি উদ্ধার করেছে র্যাব ১।
শনিবার দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আশুলিয়ার বড়রাঙ্গামাটিয়া এলাকায় হারুণ ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওয়্যার হাউজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব ১।
র্যাব ১ জানায়, ‘লেঃ কর্নেল সারওয়ারের নেতৃত্বে গোপন সংবাদের ভিতিত্বে হারুণ ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওয়্যার হাউজে অভিযান চালায় র্যাব। এসময় কারখানার ভিতর থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও সিডি উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই কারখানা থেকে কাউকে আটক করা যায়নি।’
কারখানাটির মালিক রেজওয়ান হারুন আত্মগোপনে রয়েছে বলেও র্যাব জানিয়েছে।







