সাভারে নামাগেন্দায় জঙ্গি আস্তানা সন্দেহে পাঁচতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
তবে বাড়িটির ভেতরে কতসংখ্যক জঙ্গি বা কী পরিমাণ বিস্ফোরক রয়েছে তা এখনও জানা যায়নি।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) উপ-কমিশনার মহিবুল ইসলাম খান জঙ্গি আস্তানা ঘেরাওয়ের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
পাঁচতলা ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।







