চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অপ্রত্যাশিত পরাজয়

১০:১৪ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্ট জিততে ৩৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। হাতে ছিল মাত্র ২ উইকেট। সাব্বির রহমান ৫৯ ও তাইজুল ১১ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের খেলা শুরু করেন। কিন্তু বেন স্টোকসের দুরন্ত ফাস্ট বলে দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ। ফলে ২২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম দিনের শুরু থেকেই সাব্বির-তাইজুল জুটি ইংলিশ বোলারদের প্রতিরোধ ভাঙ্গেন। ভালো বলগুলো দেখে শুনে খেলে, খারাপ বলগুলো থেকে রান আদায় করে নেন তারা।

পঞ্চম দিনের সকালে প্রথম ওভারে এসেছে ৩ রান। দ্বিতীয় ওভারে ৫ রান। তৃতীয় ওভারে এসেছে ২ রান।

চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হন তাইজুল, পরের বলে একইভাবে সাঝঘরে ফেলেন শেষ ব্যাটসম্যান শফিউল ইসলাম।

৬৪ রানে অপরপ্রান্তে অপরাজিত থাকেন ট্যাজিক নায়ক সাব্বির রহমান।

ইংল্যান্ডের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে করে ২৬৩ রান।

Reneta

ইংলিশ বোলারদের মধ্যে গ্যারেথ বেটি তিনটি উইকেট নেন। এছাড়া  বেন স্টোকস, মঈন আলী ও স্টুয়ার্ড ব্রড দুটি করে উইকেট নেন।

এরআগে ইংলিশদের দ্বিতয় ইনিংসে ২৪০ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে টাইগাররা।

২৮৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে ৯ রান করে দ্রুতই ফেরেন তামিম। মঈন আলীর বলে গ্যারি ব্যালান্সের হাতে ধরা পড়েন তিনি। এরপর দ্রুত ৪৬ রানের জুটি গড়েন মমিনুল ও ইমরুল।কিন্তু ৬১ বলে ৪৩ রান করে আদিল রশিদের শিকার হন ইমরুল।

253921-3
সাব্বিরের অনবদ্য ৬৪ রানের ইনিংসটিও বাঁচাতে পারল না টাইগারদের

ইমরুলের পর মাহমুদুল্লাহ দ্রুত ফিরলে ধাক্কা খায় বাংলাদেশ। জোড়া আঘাতে মাহমুদুল্লাহ(১৭) ও মমিনুলকে ফেরান গ্যারেথ বেটি। পরপর দুই উইকেট ফিরে গেলেও বলের মতো  ব্যাট হাতে আলো দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২৪ রান করে সাকিবও বিদায় নেন। শেষের দিকে সাব্বির-মুশফিকের ব্যাটে জয়ের আশা জেগে ওঠে টাইগারদের।

তবে জয়ের বন্দর থেকে ৫৮ রান দূরে থাকতে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। এরপর একে একে মিরাজ-রাব্বি ফিরে গেলেও এক প্রান্ত আগলে ধরে খেলতে থাকেন সাব্বির। শেষ পর্যন্ত তাইজুলকে সঙ্গী করে চতুর্থ দিন শেষ করেন অভিষিক্ত এই টাইগারর ওপেনার। সাব্বির অপরাজিত থাকেন ৫৯ রানে।

আগের দিনের ২২৮ রানের সঙ্গে আজ মাত্র ১২ রান যোগ করতেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিততে টাইগারদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৬ রানের। প্রথম ইনিংসে ইংলিশরা অলআউট হয়েছিল ২৯৩ রানে।

জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে মাঠে নেমেছে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

স্টুয়ার্ট ব্রডকে দিয়ে টেস্টের চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডি তৃতীয় দিনের ২৭৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৫ রান তুলতেই ব্রডের উইকেট হারায় ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজের থ্রো থেকে বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন উইকেটকিপার মুশফিকুর রহিম। ফেরার আগে ব্রড করেন ১০ রান। এরপর তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউল শিকার হন গ্যারেথ বেটি।

সফরকারীদের প্রথম ইনিংসে ২৯৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষে হয়েছে ২৪৮ রানে। স্পিনিং উইকেটে মঈন আলি’র তিনের পাশাপাশি ইংলিশ পেসার বেন স্টোক নিয়েছেন চার উইকেট।

বাংলাদেশের সাকিব আল হাসান ক্যারিয়ারে ১৫ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT