সাব্বিরের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাত্র দুই রানের মধ্যে দুই উইকেট হারানো পর ২৬ রানে মুশফিকুর রহিম রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সাব্বিরের ঝড়ো ৮০ রানের ইনিংসে এখন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
শুরুর ধাক্কার পর সাব্বির রহমান এবং সাকিব আল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান।
সাব্বিরের পর ফিরে গেছেন সাকিব আল হাসান। তিনিও চামিরার শিকার। তবে ফেরার আগে ৩৪ বল থেকে তিনি খেলেন সময় উপযোগী ইনিংস। তার বিদায়ে এখন ক্রিজে আছেন নুরুল হাসান এবং মাহামুদউল্লাহ রিয়াদ।
ঝড়ো ৮০ রানের ইনিংস খেলে দাশমাথ চামিরার শিকার হয়ে ফেরেন সাব্বির। ৫৪ বল থেকে ৮০ রানের ইনিংসটিতে ছিলো ১০টি চার এবং ৩টি ছয়ের মার।
স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই মোহম্মদ মিথুনকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আমিরাতে বিপক্ষে ৪৭ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেওয়া মিথুন আজ ফেরেন শূন্য রানে।
মিথুনের পর সৌম্য সরকারকে ফিরিয়ে লঙ্কানদের দ্বিতীয় সাফল্য এনেদেন নুয়ান কুলাসেকারা। স্কোর বোর্ডে রান তখন মাত্র ২। সৌম্য শূন্য রানে মিড অফে ম্যাথুসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
পঞ্চম ওভারে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। ফেরার আগে তিনি সাব্বিরের সঙ্গে ২৪ রানের পার্টনারশিপ গড়েন। যদিও তাতে তার অবদান মাত্র ৪ রান।






