চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের কী শাস্তি হতে পারে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাব্বির রহমান ব্যাটিং প্রস্তুতিতে দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত তিনি। সাব্বির রহমান সেই মারকুটে কারণেই আলোচনায় আবারো। তবে ব্যাটে ঝড় তুলে নয়, খেলা চলাকালীন সময়ে সাইডস্ক্রিনের পেছনে কিশোর দর্শককে পিটিয়ে। নেতিবাচক ঘটনায় বারবার খবরের শিরোনাম হওয়া এ ক্রিকেটারকে থামাতে এবার হার্ডলাইনে যাচ্ছে বিসিবি। জরিমানার সঙ্গে নেমে আসতে পারে কড়া শাস্তির খড়গ।

রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ চলাকালীন ওই কিশোর দর্শককে পেটান সাব্বির। মাঠে নামার সময় কিশোর দর্শক সাব্বিরকে উদ্দেশ্য ‘ম্যাও’ শব্দটি উচ্চারণ করেন বলে জানা গেছে। তার কারণে দেশের ক্রিকেট তথা বিসিবির ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। বিসিবি তাই চাইছে লাগামটা টেনে ধরতে।

সাব্বিরের কী শাস্তি হতে পারে, কী শাস্তি হওয়া উচিত; শনিবার এমন আলোচনায় সরব ছিল বিসিবিপাড়া। গুঞ্জন উঠেছে ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন তিনি। নাম কাটা যেতে পারে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। সত্যতা জানতে বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছু বলতে অপারগ।

Banglabid

ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদন অনুযায়ী সাব্বির আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন। যার শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশকিছু ম্যাচে নিষেধাজ্ঞার খড়গ আসার সম্ভাবনাও আছে। আগেও আচরণবিধির কারণে বড় অঙ্কের জরিমানা গুনেছেন সাব্বির। তবে এবার কেবল জরিমানা গুনেই পার পাচ্ছে না। বড় ধরনের শাস্তিই নাকি দিতে চায় বিসিবি।

দর্শক পেটানো নিয়ে ম্যাচ রেফারির প্রতিবেদন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ হয়ে এখন শৃঙ্খলা কমিটির কাছেই আছে। নতুন বছরের প্রথম দিনে, সোমবার সেই প্রতিবেদন নিয়ে বসবে শৃঙ্খলা কমিটি। ওইদিনই আসবে সাব্বিরের শাস্তির ঘোষণাও। তার আগে ম্যাচ রেফারির প্রতিবেদন নিয়ে নিজের বক্তব্য জানতে বিসিবিতে ডাক পড়তে পারে সাব্বিরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি আবু সাঈদ তিনদিনের রিমান্ডে

পরবর্তী

রিয়ালে খেলতে চাওয়ার শাস্তি ‘সাইডবেঞ্চ’

পরবর্তী
রিয়াল মাদ্রিদ দলের খেলোয়াড়রা সাইডবেঞ্চে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালে খেলতে চাওয়ার শাস্তি ‘সাইডবেঞ্চ’

বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল ২০১৭ এর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সংগীত ভালোবাসলে দেশ এগিয়ে যায়’

সর্বশেষ

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT