চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের অর্ধশতকে আশা দেখছে বাংলাদেশ

৪:৪৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের পর অভিষিক্ত মেহেদি হাসান মিরাজের উইকেট হারালেও চট্টগ্রাম টেস্টে জয়ে আশা জিইয়ে রেখেছেন আরেকে অভিষিক্ত সাব্বির রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের প্রয়োজন ৫২ রান। হাতে রয়েছে ৩টি উইকেট।

সাব্বির ৫১ রানে অপরাজিত রয়েছেন।

ইংলিশদের অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ২৪০ রানেই সফরকারীদের গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।

২৮৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে ৯ রান করে দ্রুতই ফেরেন তামিম। মঈন আলীর বলে গ্যারি ব্যালান্সের হাতে ধরা পড়েন তিনি। এরপর দ্রুত ৪৬ রানের জুটি গড়েন মমিনুল ও ইমরুল। কিন্তু ৬১ বলে ৪৩ রান করে আদিল রশিদের শিকার হন ইমরুল।

ইমরুলের পর মাহমুদুল্লাহ দ্রুত ফিরলে ধাক্কা খায় বাংলাদেশ। জোড়া আঘাতে মাহমুদুল্লাহ(১৭) ও মমিনুলকে ফেরান গ্যারেথ বেটি। পরপর দুই উইকেট ফিরে গেলেও বলের মতো  ব্যাট হাতে আলো দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২৪ রান করে সাকিবও বিদায় নেন। এরপর জুটি গড়েন মুশফিক ও সাব্বির।

আগের দিনের ২২৮ রানের সঙ্গে আজ মাত্র ১২ রান যোগ করতেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিততে টাইগারদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৬ রানের। প্রথম ইনিংসে ইংলিশরা অলআউট হয়েছিল ২৯৩ রানে।

Reneta

জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে মাঠে নেমেছে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

স্টুয়ার্ট ব্রডকে দিয়ে টেস্টের চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডি তৃতীয় দিনের ২৭৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৫ রান তুলতেই ব্রডের উইকেট হারায় ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজের থ্রো থেকে বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন উইকেটকিপার মুশফিকুর রহিম। ফেরার আগে ব্রড করেন ১০ রান। এরপর তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউল শিকার হন গ্যারেথ বেটি।

সফরকারীদের প্রথম ইনিংসে ২৯৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষে হয়েছে ২৪৮ রানে। স্পিনিং উইকেটে মঈন আলি’র তিনের পাশাপাশি ইংলিশ পেসার বেন স্টোক নিয়েছেন চার উইকেট। বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখে সাকিব আল হাসানের বোলিং। ক্যারিয়ারে ১৫তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT