চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্যাহ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২১
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A

শেখ মহিউদ্দিন আহাম্মদ: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমান উল্যাহ (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাজধানী ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (১২মার্চ) বাদ জুমা ভালুকা সরকারী কলেজ মাঠে প্রথম এবং পরবর্তীতে নিজ গ্রাম উপজেলার মাহমুদপুরে নিজের প্রতিষ্ঠিত সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজে মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে মরহুমের লাশ সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের পাশে সমাহিত করা হবে।

Banglabid

বাসস জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক শোক বিবৃতিতে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্যাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক শোক বিবৃতিতে অধ্যাপক ডা. এম আমান উল্যাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Reneta

বিবৃতিতে তিনি ডা. এম আমান উল্যাহর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬ সালে অধ্যাপক ডা. এম আমান উল্যাহর মাধ্যমে ময়মনসিংহের ভালুকা আসনটি উদ্ধার করে এবং ওই সময় তিনি আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ভালুকা আসন থেকে পরপর চারবার এমপি নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন।

অধ্যাপক এম আমান উল্যাহর মৃত্যুতে ভালুকা আসনের সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোম্পানীগঞ্জে সংঘর্ষ: সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিলেন প্রায় ১ লাখ মানুষ

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিলেন প্রায় ১ লাখ মানুষ

কুমিল্লায় চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT