চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক পুলিশ কর্মকর্তার বাগানে লাশ আর লাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২২, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এল সালভাদরের এক সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে অন্তত আটটি পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে আরও কিছু মরদেহ থাকতে পারে। প্রাণ হারানোদের বেশিরভাগই নারী।

তবে সবগুলো মরদেহ উদ্ধার করতে করতে এক মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের বিশ্বাস, এর ফলে এক দশক ধরে চলা একটি গোপন হত্যাচক্র উদ্ধার করা সম্ভব হবে।

লাটিন আমেরিকার এই দেশটিতে নারীদের হত্যার হার অত্যধিক বেশি। করোনাভাইরাস মহামারির সময়ে তা আরও বেড়েছে। হুগো আর্নেস্টো ওসোরিও শ্যাভেজ নামের ওই ৫১ বছর বয়সী সাবেক পুলিশ কর্মকর্তাকে এই মাসে ছালচৌয়াপা শহরে আটক করা হয় ৫৭ বছর বয়সী এক নারী ও তার ২৬ বছর বয়সী এক মেয়েকে হত্যা করার দায়ে। এর আগে যৌন অপরাধে তার বিরুদ্ধে তদন্ত চালানো হয়। সে ওই দুজনকে হত্যার কথা স্বীকার করে।

পরে ফরেনসিক টিম শহরের রাজধানী থেকে ৪৮ কিলোমিটার দূরে সান সালভাদরে তার বাড়িতে অভিযান চালায়। সেখানে তারা সাতটি মরদেহ পান যেগুলো অন্তত ২ বছর আগে পুঁতে ফেলা হয়েছে।

শুক্রবার প্রসিকিউটর ম্যাক্স মুনোজ বলেন, একটি কবর থেকে আটটি মরদেহ পাওয়া গেছে। ডিএনএ টেস্ট করলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Reneta

তবে শুরুতেই কর্মকর্তারা বলেছিলো অন্তত ২৪ টি মরদেহ আছে ওখানে। পরে অবশ্য তথ্যের বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

অন্তত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা, মানব পাচারকারী রয়েছে বলে জানান এল সালভাদরের জাতীয় পুলিশের ডিরেক্টর মওরিসিও আরিয়াজা চিকাস।

তিনি অভিযোগ তোলেন, অসোরিও শ্যাভেজ এক দশক ধরে হয়তো মানুষ হত্যা করছে।

নিহতদের দুজনের বয়স ২ বছর। পুলিশের তথ্য মতে, এল সালভাদরে গত বছর ৭০ জন নারীকে হত্যা করা হয়েছে আর ২০১৯ সালে সংখ্যাটা ছিলো ১১১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল সালভাদরমৃতদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT