চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ছাত্রলীগ নেতার আঙ্গুল কেটে নেয়ার ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরার কলারোয়ায় ব্যবসায়ীর হাতের চার আঙ্গুল কেটে নেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতার ‍বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কলারোয়ায় ছাত্রলীগ নেতা নাইস ও তার সহযোগীদের হাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইলেট্রনিকস ব্যবসায়ী তুষারের ডান হাতের চার আঙ্গুল কেটে নেয়ার ঘটনায় এ মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে আহত তুষারের চাচা আবু সিদ্দিক গাজী বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসসহ ৭ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

পুলিশ ইতিমধ্যে এ মামলার অন্যতম আসামী রেজাউল ইসলাসকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।

আহত তুষারের বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার বাবা মুনসুর গাজী।

Reneta

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান: এ ঘটনায় ইতোমধ্যে এ মামলার অন্যতম আসামি রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান: অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে।

এর আগে শনিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্যবসায়ী তুষারের ডান হাতের চার আঙুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইস ও তার সহযোগীদের বিরুদ্ধে।

আহতের বাবা মুনসুর গাজী জানান: পাটুরিয়া গ্রামে ৩৩ শতক জমি নিয়ে তাদের সঙ্গে মন্টুদের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ দুপুরে মেহেদি হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, জুয়েলসহ কয়েকজন নেতা-কর্মী তার ছেলে তুষারকে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে রামদা দিয়ে তার ডান হাতের চারটি আঙ্গুল কেটে নেন নাইস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগসাতক্ষীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT