চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ দল নিয়ে নিরীক্ষা না করার অনুরোধ এমিলির

আদিল আহমেদ আদিল আহমেদ
১:৪৬ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আসন্ন সাফ ফুটবলের দল নিয়ে বেশি কাটাছেঁড়া না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। নতুন কোচ ফাবিও লোপেজের তত্ত্বাবধানে জাতীয় দলে ‘কৌশলগত পরিবর্তন’ ছাড়া আর বড় কিছু করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন অন্যতম অভিজ্ঞ এ স্ট্রাইকার। 

চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার মাঠে ৫ গোলের পরাজয়ের পর ঘরের মাঠে জর্ডানের কাছে আরও ৪ গোল হজম করে বাংলাদেশ। এই দুই ম্যাচের পর গত কয়েকদিনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পাল্টে গেছে অনেক কিছুই। দেশে ফিরে গেছেন ডাচকোচ লোডভিক ডি ক্রুইফ। তার জায়গা নিয়েছেন ইটালিয়ান ফাবিও লোপেজ। হেডকোচ পরিবর্তন হওয়ার পর এখন আশঙ্কা দলে ফুটবলারদের অদল-বদল। 

জাহিদ হাসান এমিলি  বলেন, সাফ অনেক বড় একটি টুর্নামেন্ট।এখানে খেলতে গেলে ফুডবল ফেডারেশন, কোচিং স্টাফ এবং যারাই সঙ্গে কাজ করছে তাদের সবার ফোকাস থাকতে হবে যেন টিম নির্বাচনটি ভালো হয়। সব খেলোয়াড়ের ফোকাস থাকতে হবে যেন সবাই ভালো খেলে।

দলে টিকে থাকতে কঠিন পরিশ্রমের যে বিকল্প নেই- তা ভালো করেই জানেন ৫টি সাফ টুর্নামেন্ট খেলা বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এ স্ট্রাইকার।

তিনি আরো বলেন, এখানে ভালো খেলতে হলে খেলোয়াড়দের আরো কঠোর পরিশ্রম করতে হবে। যে মাঠে ৯০ মিনিট পরিশ্রম করতে পারবে সেই টিমে থাকবে। এখানে সিনিয়র-জুনিয়র বলে কেউ নিজেকে টিমে রাখার দাবি করতে পারবেনা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এমিলি। ১৩ অক্টোবর কিরগিস্তানের বিপক্ষে তাদের মাঠেই বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ। নভেম্বরে আসবে অস্ট্রেলিয়া আর ২৩ ডিসেম্বর থেকে ভারতে বসবে ৮ দেশের সাফ ফুটবল টুর্নামেন্টের আসর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT