চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফল্য দেশি কোচে, ভরসা বিদেশিতে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:৫৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে সাত দলের দুটিতে হেড কোচ হিসেবে ছিলেন বাংলাদেশের কেউ। একজন ঢাকা ডায়নামাইটসের খালেদ মাহমুদ সুজন, অন্যজন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোহাম্মদ সালাউদ্দিন। তাদের দলই খেলবে শুক্রবারের ফাইনাল।

অথচ বিপিএলে প্রতি আসরেই চড়ামূল্যে নিয়ে আসা হয় বিদেশি কোচ। টম মুডি, ওয়াকার ইউনুস, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনারের মতো খ্যাতিমান কোচ যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন স্থানীয় দুই কোচ। খালেদ মাহমুদের ঢাকা পরপর তিন আসরে উঠেছে বিপিএলের ফাইনালে। সালাউদ্দিন কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিলেন ২০১৫ সালে। এবার তার দল আবারও দেখছে শিরোপার স্বপ্ন।

এমন সাফল্যের পর ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিরা দেশি কোচদের দিকে তাকাবেন এমনটা আশা করছেন সালাউদ্দিন। ফাইনাল মহারণের আগে বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকেএসপির সাবেক এ কোচ বিপিএল ও বিসিবির দলগুলাতে স্থানীয়দের সুযোগ বাড়াতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‘দিনকে দিন বিপিএলে দেশি কোচরা হারিয়ে যাচ্ছিল। সহকারী কোচ যারা ছিল, তাদেরও কাজের পরিধি কমে যাচ্ছিল। আমার মনে হয় যেহেতু আমরা দুজন ফাইনালিস্ট, ফ্র্যাঞ্চাইজি হয়ত পরবর্তীতে চিন্তা করবে আমাদের দেশি কোচদের আরেকটু সুযোগ দেয়ার ব্যাপারে।’

‘আমরা ভালো করলে আমাদের দেশি কোচদের অনেক লাভ। আমি সবসময় চাই আমাদের কোচরা যেন ভালো জায়গায় কাজ করে এবং শিখতে পারে। অনেক ফ্র্যাঞ্চাইজিতে দেশি সহকারী কোচও নেই। যদি দেশি কোচ থাকতো, তাহলে তাদের কাছ থেকে কিছু শিখতে পারত। পরবর্তীতে হয়ত চিন্তা করবে তারা, সুযোগ দিলে দেশি কোচরাও ভালো করতে পারে।’

বিসিবির দলগুলাতেও দেশি কোচদের গুরুত্ব বাড়ানোর কথা বলেছেন সালাউদ্দিন। সুযোগ না পেলে কীভাবে শিখবে সেই প্রশ্নও তার।

Reneta

‘জাতীয় দলের ব্যাপারটা একটু আলাদা। কারণ এখানে অনেক বেশি চাপ থাকে। তারপরও আস্তে আস্তে হয়ত স্থানীয় কোচরা চাপ নিতে পারবে। আশা করব যে, বয়সভিত্তিক দলে বিশেষ করে অনূর্ধ্ব-১৯, ১৭ বা ‘এ’ টিমে আমাদের স্থানীয় কোচদের সুযোগ দেয়া উচিত। সবসময় শুনে থাকি, আমরা স্থানীয় কোচরা হয়ত পারব না, এটা আসলে ভুল ধারণা। আপনি যখন সুযোগ দেবেন তখন হয়ত তারা ভালকিছু করে দেখাতে পারবে।’

‘কোচরা শিখেই আসবে তা না, আমাদের সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে দেখাব কী করে! হয়ত প্রথমবার কেউ ব্যর্থ হতে পারে। আমাদের কোনো গলদ থাকলে সেটা বোর্ডের দায়িত্ব তাদেরকে কীভাবে চালিত করবে। একটা খেলোয়াড়কে যেভাবে চেষ্টা করে তার পারফরম্যান্স উন্নতি করার, সেভাবে স্থানীয় কোচদের কীভাবে উপরে নেয়া যায় সেদিকে বোর্ডের নজর রাখা উচিত।’

চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে কোচ কাম টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার প্রথম অ্যাসাইনমেন্টে ভালো না হওয়ায় নিধাস ট্রফিতে ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্বে দেখা যায় ক্যারিবীয় কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে। নিজের দক্ষতা মেলে ধরার সুযোগ সেভাবে পাননি খালেদ মাহমুদ।

বিপিএল ফাইনালে দুই দেশি কোচের লড়াইয়ে অবশ্য খালেদ মাহমুদকে এগিয়ে রাখলেন সালাউদ্দিন, ‘এভাবে (তুলনায়) দেখার কোনো সুযোগ নেই। কারণ সুজন ভাই অনেক বড় মাপের কোচ। তার অনেক কোয়ালিটি আছে। সে অনেককিছু দেখতে পারে। আমি হয়ত সে তুলনায় নই। নিজেকে কখনো তুলনা করি না এই জায়গাটায়। আমার মনে হয় এই জিনিসটা না বললেই আমার জন্য ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-কুমিল্লাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT